বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা নাসা গ্রুপ ধসের আড়ালে কয়েকশ কোটি টাকার সম্পদ লুট অভিযোগের তীর ভাইস চেয়ারম্যানের দিকে ২৯৯ আসনে পৌঁছে গেছে ব‍্যালট পেপার ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচন ঘিরে ঈদ আনন্দ, গ্রামে ছুটছে মানুষ আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের মানববন্ধন  

Reporter Name / ২০৮ Time View
Update : বুধবার, ৭ জুন, ২০২৩, ৯:২৫ পূর্বাহ্ন

ফরিদপুর প্রতিনিধি

গ্রাচুইটিসহ সকল বকেয়া পাওনার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ফরিদপুর সুগার মিলস লি: এর অবসরপ্রাপ্ত শ্রমিক ও কর্মচারীবৃন্দরা।

ফরিদপুর সুগার মিলস লি: এর অবসরপ্রাপ্ত শ্রমিক/কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ সমিতির আয়াজনে বুধবার  জেলার মধুখালী রেলগেট এলাকায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। তারপরে  মড়াসড়কে বিক্ষোভ মিছিল করা হয়।
মানববন্ধন থেকে বক্তারা ওই চিনিকলের ২০১৪ সাল থেকে অবসরে যাওয়া তিনশ ২৬জন শ্রমিক কর্মচারীর পাওনা ২৮ কোটি ৯০ লাখ টাকা ঈদের আগেই পরিশোধের দাবী জানান। দীর্ঘ ১০ বছরেও অবসরে যাওয়া শ্রমিক-কর্মচারীরা গ্রাচুইটি, সরকার ঘোষিত মঞ্জুরী কমিশনের বকেয়া, এরিয়া বিল ও প্রভিডেন্ট ফান্ডের টাকা পরিশোধ না করায় হতাশা ব্যক্ত করে বলেন, জীবনের মূল্যবান সময় ব্যয় করে দেশের উন্নয়ন কাজ করেও শেষ বয়সে এসে এমন ভাগান্তি কাম্য নয়। তারা জানান, টাকার অভাবে অনেক শ্রমিক চিকিৎসা নিতে পারছেন না, কেউবা না খেয়ে মানবেতর জীবন যাপন করছেন। এরই মধ্যে অনেক অবসরপ্রাপ্ত শ্রমিক মারা গেছেন বলেও দাবী করেন তারা। অবিলম্বে ন্যায্য পাওনা পরিশোধ না করা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানান তারা।
মানববন্ধনে কল্যান সমিতির সভাপতি আলী আকবর শেখ ও সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামসহ অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীরা বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin