মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রীপুরে দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার ৭ম বর্ষে পদার্পন উপলক্ষে মিলাদ মাহফিল ও কেক কাটা সরিয়ে দেওয়া হলো তাজুলকে, নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম গভীর রাতে মসজিদে আগুন সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর বাজার সিন্ডিকেট দমনে কঠোর পদক্ষেপের আহ্বান মশুরীখোলা পীরের শ্রীপুরে জমি নিয়ে বিরোধ: সাবেক বিজিবি সদস্যসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম সংরক্ষিত মহিলা আসনে তানজিন চৌধুরী লিলির মনোনয়ন সময়োপযোগী ও যৌক্তিক দাবি আমরা দুই মন্ত্রী দুর্নীতি করবো না, করতে দেব না আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান একুশে পদক প্রদান ও বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Reporter Name / ২৬৮ Time View
Update : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২, ৫:৫৭ পূর্বাহ্ন

অনলাইন  ডেস্ক:

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারে এসেছেন। ইতোমধ্যে ইনানি সমুদ্র সৈকতে প্রথমবারের মতো বাংলাদেশে নৌ বাহিনী আয়োজিত বাংলাদেশসহ বিশ্বের ২৮ দেশের নৌ বাহিনী ও মেরিটাইম সংস্থার অংশগ্রহণে চার দিনব্যাপী ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ (আইএফআর)-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি।

বুধবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে কক্সবাজারের ইনানিতে আসেন তিনি। প্রধান অতিথি হিসেবে তিনি এ ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

জানা গেছে, এই ‘আন্তর্জাতিক ফ্লিট রিভিউ’তে বাংলাদেশসহ বিশ্বের ২৮টি দেশের ৪৩টি যুদ্ধ জাহাজ, দুটি বিএন এমপিএ এবং ৪টি বিএন হেলিকপ্টার অংশগ্রহণ করেছে।

এদিকে বুধবার বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘কক্সবাজার জেলা আওয়ামী লীগ’ আয়োজিত জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম জানান, নিরাপত্তার কারণে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও এর আশপাশের এক কিলোমিটার সড়কে কোনো যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না।

তিনি আরও জানান, জেলা পুলিশের পাশাপাশি অন্য জেলাগুলো থেকে আসা পুলিশ সদস্যদের মাধ্যমে কক্সবাজারে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। আমরা নিরাপত্তার বিষয়টি সফলভাবে দেখভাল করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin