বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা নাসা গ্রুপ ধসের আড়ালে কয়েকশ কোটি টাকার সম্পদ লুট অভিযোগের তীর ভাইস চেয়ারম্যানের দিকে ২৯৯ আসনে পৌঁছে গেছে ব‍্যালট পেপার ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচন ঘিরে ঈদ আনন্দ, গ্রামে ছুটছে মানুষ আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

শার্শা সিমান্ত থেকে কোটি টাকার স্বর্ণ সহ ২ পাঁচারকারী আটক

Reporter Name / ২৭৮ Time View
Update : বুধবার, ৭ জুন, ২০২৩, ২:৪২ অপরাহ্ন

মোঃ কামাল উদ্দীন, জেলা ক্রাইম রিপোর্টার:

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১২ পিচ স্বর্ণের বার সহ (১ কেজি ৪০০ গ্রাম ওজন) দেব হালদার(৪২) ও সাইদুর রহমান নামে দুই শীর্ষ স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) সদস্যরা।

বুধবার (৭ জুন) দুপুর ২.৩০ মিনিটের দিকে উপজেলার রুদ্রপুর সীমান্ত থেকে তাদের আটক করে ২১ বিজিবি ব্যাটালিয়নের বিশেষ একটি টহল দলের সদস্যর

আটক দেব হালদার বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামের মিন্টু হালদারের ছেলে ও সাইদুল ইসলাম একই এলাকার শফিকুল ইসলামের ছেলে ।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান পিএসসি জানান,শার্শা সীমান্তপথে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে এমন গোপন সংবাদে রুদ্রপুর সীমান্তের বিলপাড়া এলাকার মেইন পিলার ২২ এর পাশ দিয়ে দুইজন সন্দেহভাজন ব্যক্তি সীমান্তের দিকে প্রবেশের চেষ্টা করলে তাদের ধাওয়া করে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় এক কোটি ২০ লাখ টাকা।

আটক পাঁচারকারীদের বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে শার্শা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে এবং আটকৃতরা দুইজন এলাকার শীর্ষ স্বর্ণ,অস্ত্র ও মাদক পাঁচারকারী বলে জানান অধিনায়ক তানভীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin