শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন”এম পি আক্তারুজ্জামান বাচ্চু আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

চাকরিপ্রত্যাশীদের শাহবাগ অবরোধ , ছিঁড়লেন প্রতীকী সনদ

নিজস্ব প্রতিবেদক / ২০০ Time View
Update : শনিবার, ১০ জুন, ২০২৩, ১২:১৫ অপরাহ্ন

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর, আবেদন ফি ২০০ টাকায় নামিয়ে আনাসহ তিন দফা দাবিতে শাহবাগ মোড়ে অবরোধ করেছেন চাকরিপ্রত্যাশীরা। শনিবার (১০ জুন) দুপুরে ১টার দিকে এ কর্মসূচি শুরু করেন তারা। বিকেল ৫টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ অবরোধ কর্মসূচি চলছিল। এতে ওই সড়কে সব ধলনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন মানুষ।

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে ফেসবুকে একটি গ্রুপে সমাবেশের ডাক দেন চাকরিপ্রত্যাশীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা শিক্ষার্থীরা এতে যোগ দেন। সমাবেশে দাবিসমূহ বাস্তবায়নের জন্য শাহবাগ মোড়ে শিক্ষার্থী সমাবেশ ও প্রতীকী প্রতিবাদ হিসেবে ৩০ ঊর্ধ্ব সার্টিফিকেট ছেড়ার কর্মসূচি করে।

অবরোধ শুরুর আগে সমাবেশে বক্তারা বলেন, চাকরির বয়সসীমা ৩০ থেকে ৩৫ করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছি। দেশের আমলা, কূটনীতিক ও মন্ত্রী, কেউ আজ পর্যন্ত আমাদের এ দাবিগুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে পারেননি। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি লাখ লাখ তরুণের হয়ে চাকরির বয়সসীমা বাড়ানোর বিষয়টি প্রধানমন্ত্রীকে জানাতে চেষ্টা করেছিলেন।

তারা আরও বলেন, চাকরির বয়সসীমা বাড়ানোর এ বিষয়টি ২০১৮ সালের প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারে স্পষ্ট করে উল্লেখ করে দেওয়া হয়েছিল। কিন্তু দেখা গেছে প্রধানমন্ত্রী এ বিষয়ে কিছুই জানেন না। যারা নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন কমিটিতে ছিলেন, তারা প্রধানমন্ত্রীকে বিষয়টি অবগত করতে পারেননি। তরুণসমাজ দমে যায়নি। আমাদের এ আন্দোলন চালিয়ে যাবো।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ‘চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের’ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক শরিফুল হাসান শুভ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin