শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন”এম পি আক্তারুজ্জামান বাচ্চু আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ঈদের ৭ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন

Reporter Name / ১১১ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩, ১১:২৭ পূর্বাহ্ন

ঈদের আগে ও পরের তিন দিনসহ সাত দিন ২৪ ঘণ্টা সিএনজি স্টেশন খোলা থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (১৫ জুন) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সভা কক্ষে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্নকরণ সংক্রান্ত সভায় তিনি এ তথ্য জানান।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ঈদের সময় মোটরসাইকেলের উপদ্রব বেশি থাকে। এ জন্য মোটরসাইকেল দুর্ঘটনা বেশি হয়। পুলিশের যারা আছেন, তাদেরকে অনুরোধ করব, রং সাইড দিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনারা কোনো আপস করবেন না। আমরা বিভিন্ন সেতুর টোল প্লাজায় বুথ সংখ্যা বাড়ানোর নির্দেশনা দিচ্ছি। যদি সবাই মিলে সম্মিলিত প্রয়াস চালাই তবে দুর্ঘটনা কমানো সম্ভব হবে। তিনি বলেন, ঈদের সময়ে সব পোশাক কারখানা যেন একই সময়ে ছুটি না হয়, সমন্বয় করে ছুটি দিতে শ্রম মন্ত্রণালয় ও গার্মেন্টস মালিকদের দৃষ্টি আকর্ষণ করছি।

সভায় হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মে মাসে ২৫ হাজার মামলা হয়েছে। সবচেয়ে বেশি মামলা হয়েছে ফিটনেস না থাকার কারণে, যা ঈদের সময়ও অব্যাহত থাকবে।

সভায় অন্যদের মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব আমিন উল্লাহ নুরী, ঢাকা সড়ক পরিবহন সমিতির সভাপতি মশিউর রহমান রাঙা, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ, নিরাপদ সড়ক চাই সংগঠনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এবং ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ, সড়ক ও জনপদ কর্তৃপক্ষ, বিআরটিসি, সেতুবিভাগসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন জেলার জেলা প্রশাসকরা ভার্চুয়াল মাধ্যমে যুক্ত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin