বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনামঃ
নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় ৩৯৪ বিদেশি পর্যবেক্ষক ও ১৯৭ সাংবাদিক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা নাসা গ্রুপ ধসের আড়ালে কয়েকশ কোটি টাকার সম্পদ লুট অভিযোগের তীর ভাইস চেয়ারম্যানের দিকে ২৯৯ আসনে পৌঁছে গেছে ব‍্যালট পেপার ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচন ঘিরে ঈদ আনন্দ, গ্রামে ছুটছে মানুষ আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

সন্ত্রাসী,চাঁদাবাজ খুনিদের ঠাই নেই- পুলিশ সুপার

Reporter Name / ১১৩ Time View
Update : বুধবার, ২১ জুন, ২০২৩, ২:২৮ অপরাহ্ন

মো:নুরনবী,জামালপুর :জামালপুর জেলার সুযোগ্য মানবিক পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ বলেছেন, শান্তিপূর্ণ জেলা জামালপুরে কোন প্রকার সন্ত্রাসী, চাঁদাবাজ, খুনীদের প্রশ্রয় দেয়া হয় না। কোন অন্যায়ের সাথে আপোষ করে না ও প্রশ্রয় দেয়া হয় না। অপরাধী যেই হোক না,কেন, যতই বড়ই হোক কাউকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ। তিনি বলেন সন্ত্রাসী,খুনি,চাঁদাবাজ অন্যায়কারী যত বড়ই হোক না কেন তাদের কে ছাড় দেওয়া হবে না।

গত ২০ জুন জামালপুর পুলিশ সুপার এর নিজ কার্যালয়ে একান্ত সাক্ষাৎকারে সাংবাদিক নাদিম হত্যা মামলার এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ এই প্রতিবেদককে এ কথা বলেন। তিনি আরো বলেন,পুলিশ সাংবাদিক একে অপরের পরিপূরক কাজেই সাংবাদিকদের কাছে তথ্য এড়িয়ে যাওয়া বা সাংবাদিকদের তথ্য প্রদানে অসহযোগিতা করার কোন অবকাশ নেই। তিনি আরো জানান, দেশ ও সমাজ থেকে সকল ধরনের অপকর্ম,খুন,সন্ত্রাসী, রাহাজানি,ডাকাতি, অপহরণ, চুরি, জোয়া,মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ও সন্ত্রাস দমনে পুলিশের ন্যায় সাংবাদিকদের ভূমিকা অতুলনীয়। সাংবাদিক ঐক্য বদ্ধভাবে থাকলে সমাজ ও রাষ্ট্রের উপকার হয়। এ জন্য জন্য তিনি সকল সাংবাদিকদেরকে সত্য, ন্যায় ও বস্তুুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার আহবান জানান। তিনি আরো বলেন, সাধারণ মানুষ যাতে কোন পুলিশ সদস্য দ্বারা হয়রানির শিকার না হয়,সেই দিকে লক্ষ্য রেখে জামালপুর পুলিশ কাজ করে যাচ্ছে। যদি কোন পুলিশ সদস্য বেআইনি কাজ করে তাকে ছাড় দেওয়া হবে না ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin