শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
পদ্মায় বাস ডুবি: সেই পরিবহনের রেজিস্ট্রেশন স্থগিত কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে: জ্বালানিমন্ত্রী ফেরিঘাটে বাস দুর্ঘটনা, দৌলতদিয়ায় আজও চলছে উদ্ধার অভিযান সাবেক এমপি জিন্নাহ গ্রেপ্তার মানুষের পাশে দাঁড়িয়ে হৃদয় জয় সম্মাননায় ভূষিত সৈয়দ মাকসুদুল হক মদনে সীমানা বিরোধে বাড়িতে হামলা, মারপিট ও লুটপাটের অভিযোগ মানুষ চেনার ৫টি কৌশল” পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন”এম পি আক্তারুজ্জামান বাচ্চু আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

থমথমে নয়াপল্টন, মানুষ প্রবেশে কড়াকড়ি

Reporter Name / ২৬৮ Time View
Update : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২, ৫:৫৪ পূর্বাহ্ন

অনলাইন  ডেস্ক:

বিএনপি ও পুলিশের গতকালের সংঘর্ষের পর, অনেকটাই থমথমে রাজধানীর নয়াপল্টন ও আশপাশের এলাকা। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল থেকে নাইটিঙ্গেল ও ফকিরাপুল মোড়ে ব্যারিকেড বসিয়ে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল বন্ধ করেছে পুলিশ।

পরিচয়পত্র ছাড়া কাউকে এলাকায় প্রবেশ করতে দেয়া হচ্ছে না। স্থানীয়দের প্রবেশ করতেও দেখাতে হচ্ছে পরিচয়পত্র। সকাল থেকে বন্ধ রয়েছে দোকানপাট, বিপনীবিতান, অফিস ও ব্যাংক।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ কোনো নেতাকর্মী দেখা যায়নি। নয়াপল্টন-জুড়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের দাবি, জনগণের নিরাপত্তায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এদিকে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে হামলা, হত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে বৃহস্পতিবার দেশব্যাপী মহানগর ও জেলা পর্যায়ে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin