বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনামঃ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

কুষ্টিয়ায় মধ্যরাতে কৃষককে কুপিয়ে খুন

Reporter Name / ১০৫ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩, ৫:০৮ অপরাহ্ন

মোঃ জিয়াউর রহমান, নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়া

কুষ্টিয়ার মিরপুরে রবিউল ইসলাম (৪৮) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দৃর্বৃত্তরা। উপজেলার নওদা খাদিমপুর গ্রামে রবিবার (১৮জুন) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম ওই গ্রামের মৃত মুক্তার বিশ্বাসের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে খাওয়া-দাওয়া শেষে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন রবিউল ইসলাম ও তার স্ত্রী। রাত দেড়টার দিকে তার স্ত্রী ঘুম ভেঙে রবিউল ইসলামকে রক্তাক্ত ও মৃত অবস্থায় দেখতে পান।

মিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক জানান, রাতের কোনো এক সময় রবিউল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। কে বা কারা কিভাবে রবিউলকে হত্যা করেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin