শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন”এম পি আক্তারুজ্জামান বাচ্চু আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

পারিশ্রমিকের কোটি রুপি দান করলেন মহেশকন্যা

Reporter Name / ১৫৩ Time View
Update : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩, ৭:০৫ পূর্বাহ্ন

বয়স মাত্র ১১ বছর। ইতোমধ্যেই নিউ ইয়র্কের বিখ্যাত টাইমস স্কয়ারের বিলবোর্ডে মুখ দেখা গেছে দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা মহেশ বাবুর মেয়ে সিতারারা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় ১৩ লাখের কাছাকাছি অনুরাগী সিতারার। সদ্য মডেলিংয়ের কাজ শুরু করেছে তিনি। একটি নামী গয়নার ব্র্যান্ডের প্রচার-মুখ হয়েছেন সিতারা। জীবনের প্রথম কাজ, তার জন্য প্রায় এক কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন তারকা কন্যা। তবে এত অর্থ সিতারা খরচ করলেন কীভাবে?

এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে জানানো হয়, ৪ জুলাই আমেরিকার স্বাধীনতা দিবসের দিন টাইমস স্কয়ারের বিলবোর্ডে দেখা যায় মহেশকন্যাকে। তার পর থেকে শুভেচ্ছায় ভাসছে তিনি।

সিতারাই প্রথম, যাকে মাত্র ১১ বছর বয়সে দেখা গেছে ওই বিলবোর্ডে। মেয়ের ছবি পোস্ট করে গর্বিত বাবা মহেশ লেখেন, ‘তুমি টাইমস স্কয়ারের ঔজ্জ্বল্য বাড়িয়েছ। এই ভাবেই নিজের দীপ্তি ছড়াতে থাকো। মেয়ের সাফল্যে খুশি মা নম্রতাও। ভবিষ্যতে বাবার মতো সিনেমায় আসার ইচ্ছে এই কিশোরীর। সেই মতো প্রস্তুতিও নাকি শুরু করেছেন। তবে জীবনের প্রথম উপার্জন কোনও বাজে খরচ করেননি সিতারা। বরং গোটা টাকাটা দান করেছেন স্বেচ্ছাসেবী সংস্থাকে। এই টাকা খরচ হবে সমাজের দুঃস্থ মানুষদের কল্যাণে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin