শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
জ্বালানি তেল তদারকিতে সারা দেশে ভিজিলেন্স টিম গঠন দীর্ঘ ছুটি শেষে রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি গ্রেপ্তার ট্রাম্পকে সরাতে ইতিহাসে সর্ববৃহৎ আন্দোলনের ডাক কুষ্টিয়া ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত আটক মদনে বোরো ধানক্ষেত নষ্ট করা নিয়ে সংঘর্ষে নিহত ১ ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের ৫ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন ঐকবদ্ধভাবে কাজ করলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব: প্রধানমন্ত্রী পদ্মায় বাস ডুবি: সেই পরিবহনের রেজিস্ট্রেশন স্থগিত কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে: জ্বালানিমন্ত্রী
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

দ্বিতীয় দিনের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় আ.লীগ

Reporter Name / ১৩১ Time View
Update : বুধবার, ১৯ জুলাই, ২০২৩, ১১:৩৫ পূর্বাহ্ন

আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি শোভাযাত্রাপূর্ব সমাবেশ শুরু হয়েছে। এরই মাঝে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রায় অন্তত দুই লাখ লোকের পদচারণায় মুখরিত হয়েছে।বুধবার (১৯ জুলাই) রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড়ে খোলা ট্রাকে অস্থায়ী মঞ্চে শোভাযাত্রাপূর্বক সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাধনীতি এবং অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে শান্তি ও উন্নয়নের শোভাযাত্রার আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।

শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সভাপতিত্ব করছেন মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সঞ্চালনায় রয়েছেন মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।

এর আগে বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শোভাযাত্রায় অংশ নিতে জড়ো হন নেতাকর্মীরা। শোভাযাত্রা শুরুর আগেই মগবাজার থেকে মহাখালী মূল রাস্তা, আশপাশের এলাকা নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। শোভাযাত্রাটি সাতরাস্তা থেকে মহাখালী মোড়ে গিয়ে শেষ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin