শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন”এম পি আক্তারুজ্জামান বাচ্চু আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

বিশ্বের সর্ববৃহৎ হীরার আংটি তামান্নার হাতে

Reporter Name / ১১৩ Time View
Update : বুধবার, ২৬ জুলাই, ২০২৩, ৭:০৩ পূর্বাহ্ন

ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। অভিনয় ক্যারিয়ারে অনেক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। অভিনয় দক্ষতা ছাড়াও তার শরীরি সৌন্দর্য মুগ্ধ করেছে দর্শকদের। হাল ফ্যাশনেও তার জুড়ি মেলা ভার! তামান্না ভাটিয়ার পুরনো একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ছবিতে দেখা যায়, তামান্নার বাঁ হাতের আঙুলে শোভা পাচ্ছে বড় আকৃতির একটি হীরার আংটি, যা নিয়ে অন্তর্জালে জোর চর্চা চলছে। গুঞ্জন উড়ছে, এটি বিশ্বের পঞ্চম বৃহত্তম হীরা।

পিংকভিলা জানিয়েছে, তামান্নার সংগ্রহে নানারকম হীরার আংটি রয়েছে। বিস্ময়কর তথ্য হলো— বিশ্বের পঞ্চম বৃহত্তম হীরার মালিকও তামান্না! জমকালো একটি আংটিতে সেটি বসানো হয়েছে। হীরাটির আকার, ওজন এ আংটিতে আলাদা মাত্রা যোগ করেছে। এর মূল্য ২ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৬৫ লাখ টাকার বেশি)।

এই হীরাটি কিনেননি তামান্না। বরং এটি উপহার পেয়েছেন অভিনেতা রাম চরণের স্ত্রী উপাসনার কাছ থেকে। ‘সাই রা নরসিমহা রেড্ডি’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন তামান্না। মুক্তির পর এ সিনেমা সুপারহিট হয়। সিনেমাটিতে তামান্নার পারফরম্যান্সে মুগ্ধ হয়ে বিশ্বের পঞ্চম বৃহত্তম হীরাটি উপহার দেন উপাসনা। ‘অমূল্য’ এই উপহারের জন্য কৃতজ্ঞতা জানিয়ে এর আগে টুইটও করেছিলেন তামান্না।

প্রসঙ্গত, কোনিডেলা প্রোডাকশন কোম্পানির ব্যানারে ‘সাই রা নরসিমহা রেড্ডি’ সিনেমা প্রযোজনা করনে রাম চরণ। সুরেন্দর রেড্ডি পরিচালিত এ সিনেমা মুক্তির পর বক্স-অফিসে দারুণ সাড়া ফেলেছিল। ২০১৯ সালে এটি মুক্তি পায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin