বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা নাসা গ্রুপ ধসের আড়ালে কয়েকশ কোটি টাকার সম্পদ লুট অভিযোগের তীর ভাইস চেয়ারম্যানের দিকে ২৯৯ আসনে পৌঁছে গেছে ব‍্যালট পেপার ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচন ঘিরে ঈদ আনন্দ, গ্রামে ছুটছে মানুষ আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ভাঙ্গায় ডিবি পুলিশের অভিযানে চেয়ারম্যান পুত্র হেরোইন সহ আটক

Reporter Name / ১৫৩ Time View
Update : বুধবার, ২৬ জুলাই, ২০২৩, ১০:০৬ পূর্বাহ্ন

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :ফরিদপুরের ভাঙ্গায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে হেরোইনসহ তাছিনুর ইসলাম তাছির ওরফে মানিক (২১)নামের এক যুবক গ্রেপ্তার হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার আদমপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবক ওই গ্রামের প্রয়াত শাহেদ আলী মিয়া ও ভাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান পারুলী আক্তারের ছেলে।

পুলিশ সূত্রে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ফরিদপুর জেলা ডিবি পুলিশের একটি টিম ওই গ্রামে অভিযান চালায়। পরে জনৈক এক মুদি দোকানের সামনে পাকা রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় ওই যুবককে তল্লাশী করা হলে তার কাছে থাকা প্রায় ২০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক বিক্রির উদ্দেশ্যে সেখানে অবস্থান নিয়েছিল বলে জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর জেলা ডিবি পুলিশের ওসি মামুনুর রশীদ জানান, উদ্ধারকৃত হেরোইনের মুল্য আনুমানিক ১০ হাজার টাকা। তার জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হবে।এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়ারুল ইসলাম জানান, বিষয়টি তিনি শুনেছেন। তবে, থানায় এখনো কোন মামলা রুজু হয়নি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin