বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মদনে বিভিন্ন খাল ও স্লুইসগেট দিয়ে আগাম পানি প্রবেশ,তলিয়ে যাচ্ছে ফসলি জমি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ মদনে ১৮ দিনেও নিখোঁজ শিশু আরিয়ান, মানববন্ধনে জীবিত উদ্ধারের দাবি চট্টগ্রামে মস্কো বেকারসের ২২তম শাখার শুভ উদ্বোধন আমরা সেই কাজ করবো যা মানুষের উপকার হয়: প্রধানমন্ত্রী ইরানের হামলার আশঙ্কায় সাময়িক বন্ধ দুবাই বিমানবন্দর খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সিলগালার পরও চলছে সানফ্লাওয়ার ব্যাটারিজ রাতের আঁধারে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

মাদরাসার ছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ

Reporter Name / ১১৪ Time View
Update : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩, ৫:৪৫ অপরাহ্ন

নেত্রকোনা প্রতিনিধিঃ
যাত্রাবাড়ী বড় মাদরাসার ফজিলত প্রথম বর্ষের শিক্ষার্থী হাফেজ রেজাউল করিমের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেছে সম্মিলিত ইসলামি ছাত্র পরিষদ নেত্রকোনা।
আজ মঙ্গলবার বিকেল পাঁচটায় নেত্রকোনা বারহাট্টা রোডস্থ হেফাজত চত্বরে পরিষদের আহবায়ক মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা ইউসুফ শেখ এর সঞ্চালনায় প্রতিবাদ কর্মসূচিতে ছাত্র নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।
নেতৃবৃন্দ বলেন, ক্ষমতাসীন দলের কর্মীগণ শুক্রবার গুলিস্তানে শান্তি সমাবেশ নামে যে অশান্তি, নৈরাজ্য ও সন্ত্রাস কায়েম করেছে— তাতে প্রাণ হারায় নিরীহ মাদরাসা ছাত্র হাফেজ রেজাউল করিম। সমাবেশের নামে এধরণের সন্ত্রাসী কর্মকাণ্ড মুলত: ক্ষমতাসীনদের ভাবমূর্তিই ক্ষুন্ন করেছে।

নেতৃবৃন্দ আরোও বলেন, নিহতের পরিবারকে সরকারের পক্ষ থেকে ন্যায্য ক্ষতিপূরণ প্রদানসহ জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করত: দৃষ্টান্তমূলক শাস্তির দিতে হবে । সেই সাথে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সম্মিলিত ইসলামী ছাত্র পরিষদ নেত্রকোনা এর উপদেষ্টা ও হেফাজতে ইসলামের নেতা মাওলানা গাজী মুহাম্মাদ আবদুর রহীম রুহী।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা নুরুল আলম মঞ্জরী, মাওলানা কাজী হাবিবুল্লাহ, মাওলানা মাসুম বিল্লাহ, মাওলানা রিদওয়ানুল হক মাইমুন, মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা সারওয়ার, হাফেজ আতাউল্লাহ, মাওলানা খাইরুল ইসলাম, হাফেজ আব্দুল মোতালিব ও ছাত্র নেতা রিদওয়ান আহমাদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin