শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন”এম পি আক্তারুজ্জামান বাচ্চু আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ডিজিটালের পরিবর্তে ‘স্মার্ট বাংলাদেশ দিবস’

নিজস্ব প্রতিবেদক / ১১০ Time View
Update : সোমবার, ৭ আগস্ট, ২০২৩, ১:৫৩ অপরাহ্ন

 

ডিজিটাল বাংলাদেশ দিবস’ এর পরিবর্তে ‘স্মার্ট বাংলাদেশ দিবস’ হিসেবে পালনের অনুমোদন দিয়েছে সরকার। প্রতিবছর ১২ ডিসেম্বর এ দিবস পালিত হবে।সোমবার (৭ আগস্ট) মন্ত্রিসভা বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা কক্ষে এই বৈঠক হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন গণমাধ্যমকে।

সাংবাদিকদের মাহবুব হোসেন বলেন, আমরা ১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ পালন করে থাকি। ইতোমধ্যে ডিজিটাল বাংলাদেশের ধারণা থেকে আমরা স্মার্ট বাংলাদেশের অভিযাত্রা শুরু করেছি। সে প্রেক্ষাপটকে সামনে রেখে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে প্রস্তাব করা হয়েছে, আমরা ১২ ডিসেম্বর যে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ পালন করতাম সেই নাম পরিবর্তন করে একই তারিখে ‘স্মার্ট বাংলাদেশ দিবস’ উদযাপন করব।

বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে, রূপকল্প ২০২১ বাস্তবায়নের যে ঘোষণা দেন তার মূল শিরোনাম ছিল ‘ডিজিটাল বাংলাদেশ’। ২০০৮ সালে ১২ ডিসেম্বর ডিজিটাল বিল্পবের এ ঘোষণা দেন তিনি। যা ১১ বছর পর দিবস হিসেবে পালনে উদ্যোগ নেওয়া হয়।

২০১৭ সালে প্রথমবারের মতো জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস হিসেবে দিনটি উদযাপিত হলেও ২০১৮ সালের ২৬ নভেম্বর দিবসটির নাম পরিবর্তন করে সরকার ১২ ডিসেম্বরকে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin