মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান: রাষ্ট্রদূত নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে ধর্মঘট ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

কুষ্টিয়ায় শত্রুতা করে কৃষকের ধানে আগুন

Reporter Name / ৩৯৪ Time View
Update : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২, ১২:৪১ অপরাহ্ন

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া প্রতিনিধিঃ

কুষ্টিয়ার মিরপুরে রেজাউল ইসলাম নামের এক কৃষকের তিন বিঘা জমির ধানের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতে উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে মাঠে রাখা ধানের গাদায় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক রেজাউল ইসলাম। কৃষক রেজাউল ইসলাম জানান, ‘শত্রুতা করেই আমার এত বড় ক্ষতি করা হয়েছে। আমার জমির ধানগুলো কী দোষ করল? জমিতে রাখা ধানগুলো আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হলো। এতে আমার প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে। ধানের গাদায় আগুন দেওয়া রেওয়াজে পরিণত হয়েছে এই গ্রামে। প্রতি বছরই ধানের গাদায় আগুন দেওয়ার ঘটনা ঘটছে। আমবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুদ্দিন মুকুল বলেন, বিষয়টি শুনেছি। আসলেই দুঃখজনক। মাঠের জমিতে রাখা ধানের গাদায় আগুন দেওয়ার ঘটনায় গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা উচিত। সেই সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম বলেন, “বিষয়টি খুবই দুঃখজনক। বিষয়টি জানতে পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin