শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন”এম পি আক্তারুজ্জামান বাচ্চু আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

বাবা-মায়ের অনুমতি নিয়ে চুম্বন দৃশ্যে অভিনয় করেছি

Reporter Name / ১৬২ Time View
Update : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩, ৬:২৫ পূর্বাহ্ন

সাই রাজেশ নীলম নির্মিত সিনেমা ‘বেবি’। গত ১৪ জুলাই মুক্তি পেয়েছে তেলেগু ভাষার এ সিনেমা। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন বৈষ্ণবী চৈতন্য ও আনন্দ দেবরকোন্ডা। মুক্তির পর দারুণ প্রশংসা কুড়াচ্ছে এটি। পাশাপাশি বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে সিনেমাটি।

এ সিনেমায় বৈষ্ণবী চৈতন্যর চুম্বন ও বেডরুম দৃশ্য রয়েছে। এ নিয়েও জোর চর্চা চলছে। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বৈষ্ণবী। এ অভিনেত্রী বলেন, ‘পরিচালক সাই রাজেশ যখন আমার চরিত্র ও বেডরুম দৃশ্যের বিষয়ে বলেন, তখন আমি ভয় পেয়েছিলাম। ভাবছিলাম, সেটের মধ্যে এই দৃশ্যে কীভাবে অভিনয় করব? কীভাবে এটি বের করে আনব? আর দর্শকরাই কীভাবে এটি গ্রহণ করবেন? এসব প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। আমি খুব চিন্তিত হয়ে পড়েছিলাম। পরে পরিচালককে সরাসরি না করে দিই।

পরে পরিচালক সাই রাজেশ চরিত্রটির নানা দিক ব্যাখা করেন। তারপর চরিত্রটি করার সাহস পান বৈষ্ণবী। এসব তথ্য জানিয়ে এই অভিনেত্রী বলেন, বেডরুম দৃশ্যে অভিনয়ের বিষয়টি আমি আমার বাবা-মাকে জানাই। তাদের বলি, যদি তোমরা রাজি হও তবে আমি সিনেমাটিতে অভিনয় করব। বাবা-মায়ের সম্মতি পাওয়ার পর কাজটি করতে রাজি হই।

শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে বৈষ্ণবী বলেন, ‘চুম্বন দৃশ্য ও বেডরুম দৃশ্যের যখন শুটিং করি, ওই সময়ে সেটে খুব কম মানুষ উপস্থিত ছিলেন। রোমান্টিক-ড্রামা ঘরানার গল্প নিয়ে এগিয়েছে সিনেমাটির কাহিনি। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন— নগেন্দ্র বাবু, ভিরাজ অশ্বিন, সাই প্রসাদ প্রমুখ। ১৪ কোটি রুপি বাজেটের এ সিনেমা এখন পর্যন্ত আয় করেছে প্রায় ৭৮ কোটি রুপি। ২০১৮ সালে তেলেগু ভাষার ‘টাচ চেসি চুড়ু’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন বৈষ্ণবী। তার পরের বছর একটি টিভি সিরিয়ালে কাজ করেন। কিন্তু খুব একটা সাড়া ফেলতে পারেননি।

২০২০ সালে ‘দ্য সফটওয়্যার ডেভেলপার’ শিরোনামে টিভি সিরিজে অভিনয় করে প্রশংসা কুড়ান বৈষ্ণবী। একই বছর অভিনয় করেন আল্লু অর্জুনের ‘আলা ভাইকুন্তাপুরামলো’ সিনেমায়। পরের বছর ‘রং দে’ সিনেমায় অভিনয় করেন তিনি। তবে ‘বেবি’ সিনেমায় অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন এই অভিনেত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin