শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন”এম পি আক্তারুজ্জামান বাচ্চু আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নতুন নিয়ম

অনলাইন ডেস্ক: / ৮৫ Time View
Update : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩, ৬:৩৩ পূর্বাহ্ন

 

‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা বিধিমালা, ১৯৭২’ সংশোধন করা হয়েছে। ফলে এখন থেকে নতুন নিয়মে অর্ধনমিত রাখতে হবে জাতীয় পতাকা। বুধবার (৯ আগস্ট) বিধিমালায় সংশোধন এনে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পরে এটি গেজেট আকারে প্রকাশিত হয়।

নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার ক্ষেত্রে পতাকাদণ্ডের ওপর থেকে চার ভাগের একভাগ দৈর্ঘ্যের সমান নিচে উড়াতে হবে। আগে বিধিমালায় এই দৈর্ঘ্য নির্ধারণ করে দেওয়া ছিল না।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ জাতীয় সংগীত, পতাকা এবং প্রতীক অধ্যাদেশ, ১৯৭২’ এর আর্টিকেল-৫ এ দেওয়া ক্ষমতাবলে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা বিধিমালা, ১৯৭২’ তে সংশোধন আনা হয়েছে। এই বিধিমালার বিধি-৭ এর ১২ অনুচ্ছেদের পরিবর্তে নতুন ১২ অনুচ্ছেদ প্রতিস্থাপিত হবে।

এই অনুচ্ছেদ অনুযায়ী, অর্ধনমিত রাখার ক্ষেত্রে জাতীয় পতাকা প্রথমে পতাকাদণ্ডের সর্বোচ্চ চূড়া পর্যন্ত উত্তোলন করতে হবে। পরে পতাকাদণ্ডের এক-চতুর্থাংশের দৈর্ঘ্যের সমান নিচে নামিয়ে পতাকাটি স্থাপন করতে হবে। একই দিবসে পতাকা নামানোর সময় আবারও পতাকাদণ্ডের সর্বোচ্চ চূড়া পর্যন্ত উত্তোলন করা হবে, তারপর নামাতে হবে।

আগের বিধিমালার ১২ অনুচ্ছেদে পতাকাদণ্ডের এক-চতুর্থাংশের দৈর্ঘ্যের সমান নিচে নামিয়ে জাতীয় পতাকা স্থাপনের বিষয়টি ছিল না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin