মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিসিএস না হয়েও বিসিএস উপাধি ব্যবহার, বদলির ১৬ মাস পরও বহাল স্বাস্থ্য কর্মকর্তা সমাজকল্যাণ মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জুলাই যোদ্ধাদের সুরক্ষায় সংসদে বিল পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ৯ এপ্রিল বগুড়া-শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা ছাত্রনেতা মোক্তার হোসেনের পুর্ন বহালের দাবিতে মানববন্ধন রামেকে মৃত ৩০ শিশুর মধ্যে একজনের হাম শনাক্ত, ভর্তি আছে আক্রান্ত ৩৫ শিশু জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচারকারীর তথ্য দিলে লাখ টাকা পুরস্কার ডিজিএফআই সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়া কার্ড ও ভাতা কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দোকানের বাইরে মদ বিক্রি ও বসে পান করার অভিযোগ মুক্তাগাছার হরিজন পল্লী নিয়ে প্রশাসনের ভূমিকা প্রশ্নে
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ইঞ্জিন লাইনচ্যুত, ঝারিয়া-ময়মনসিংহ রেলযোগাযোগ বন্ধ

Reporter Name / ১৪৭ Time View
Update : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ৫:৩৯ পূর্বাহ্ন

নেত্রকোনা প্রতিনিধি 

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ময়মনসিংহ থেকে ঝারিয়াগামী ঝারিয়া লোকাল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনার পর ময়মনসিংহ থেকে ঝারিয়া রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রোববার (২৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে পূর্বধলা উপজেলার জালশুকা রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঝারিয়াগামী ঝারিয়া লোকাল ট্রেনটি পূর্বধলার জালশুকা রেলক্রসিং এলাকায় আসতেই ইঞ্জিন লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ-ঝারিয়া রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

জিয়াউল হক আরও বলেন, ইঞ্জিন উদ্ধার করার জন্য রিলিফ ট্রেন ডাকা হয়েছে। রিলিফ ট্রেন পৌঁছালে উদ্ধার অভিযান শুরু হবে। তবে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হতে কত সময় লাগবে এখনই তা বলা যাচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin