শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনামঃ
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন”এম পি আক্তারুজ্জামান বাচ্চু আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনে আগুন, নিহত ৪

Reporter Name / ১১৫ Time View
Update : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩, ৬:১৪ পূর্বাহ্ন

নিজস্ব  প্রতিবেদক: রাজধানীর তেজগাঁও স্টেশনে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেসের তিনটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একটি বগি থেকে শিশুসহ ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোর ৫টা ৫ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। নিহতদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে দু’জনের নাম জানা গেছে। তারা হলেন- নাদিরা আক্তার পপি ((৩৫) ও তার তিন বছরের শিশুসন্তান ইয়াসিন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা রাকিবুল হাসান জানান, মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি নেত্রকোনা থেকে ছেড়ে আসে। এটি তেজগাঁও স্টেশন ছেড়ে চলা শুরু করতেই আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট গিয়ে ৫টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, এ ঘটনায় আমরা এখন পর্যন্ত চারজন নিহতের খবর পেয়েছি। তারা সবাই রেলের যাত্রী ছিলেন।সকাল ৬টা ৪১ মিনিটে তিনি জানান, আগুন নির্বাপণের কাজ চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin