মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাইকিং করে চাঁদাবাজদের সতর্ক করলেন গফরগাঁওয়ের এমপি আক্তারুজ্জামান গৌরীপুর মহিলা কলেজে ‘তরুণাই পারে দেশের পরিবর্তন আনতে’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কুষ্টিয়া দুপক্ষের তুমুল গোলাগুলি, গুলিবিদ্ধ ৩ মুখ খুললে বহু ভদ্রলোকের প্যান্ট খুলে যাবে: ফয়েজ তৈয়্যব দেশ ছেড়ে পালানোর সময় ইউক্রেনের জ্বালানিমন্ত্রী গ্রেপ্তার আগামী মন্ত্রিপরিষদ নিয়ে জনগণের ভাবনা ও প্রত্যাশা সন্ত্রাস ও ছিনতাই প্রতিরোধে গৌরীপুরে উঠান বৈঠক অনুষ্ঠিত পুরো রমজান মাসে হাই স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ মির্জা আব্বাসের শপথ স্থগিত রাখতে ইসিতে পাটওয়ারীর আবেদন কুষ্টিয়া-৪: ভোট পুনঃগণনার দাবিতে বিএনপি সমর্থকদের বিক্ষোভ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

আগুন ছড়িয়ে পড়লো পুলিশ সদর দপ্তরে

নিজস্ব প্রতিবেদক / ১৩২ Time View
Update : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩, ৬:৪৯ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন লেগেছে। সেই আগুনে পুড়েছে হেড কোয়ার্টারের ভেতরের চারতলা পুলিশ ব্যারাক ভবন। মূলত মহানগর শপিং কমপ্লেক্সের আগুন পুলিশ সদর দপ্তরে ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তাদের সহায়তায় মঙ্গলবার (৪ এপ্রিল) বেলা ১১টা ১৫ মিনিটে এসেছে জলকামান।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। সদর দপ্তরের ভেতরে পুলিশের চারটি ব্যারাকে আগুন ছড়িয়ে পড়ে। এতে সেখানে থাকা বেশকিছু কাগজপত্র পুড়ে গেছে।এদিকে আগুন ছড়িয়ে পড়ার শঙ্কায় আগে থেকেই প্রস্তুতি হিসেবে পুলিশ সদর দপ্তরের ভেতর ফায়ার সার্ভিসের দুটি গাড়ি রাখা হয়। মোতায়েন করা হয় পর্যাপ্ত সংখ্যক ফায়ার সার্ভিসের সদস্য। এছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সদর দপ্তরের মেইন গেটের সামনে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রাখা হয়েছে।

এর আগে সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুনের সূত্রপাত হয়। বঙ্গবাজার থেকে আশপাশের আরো চার মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট কাজ করছে। তাদের সঙ্গে যোগ দিয়েছে বিজিবি-বিমান-নৌ ও সেনাবাহিনী। তবে পানির সংকটে পড়েছে তারা। পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল থেকে পানি নেওয়া হচ্ছে। দীর্ঘ পাইপে পানি নেওয়ার কারণে চাপ না থাকায় আগুন নিয়ন্ত্রণে ব্যাঘাত ঘটছে। অন্যদিকে হাতিরঝিল থেকে পানি নিচ্ছে বিমানবাহিনীর হেলিকপ্টার। কয়েক দফায় হেলিকপ্টারে করে হাতিরঝিল থেকে পানি নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin