মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান: রাষ্ট্রদূত নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে ধর্মঘট ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

আদালতে যৌন হয়রানির বর্ণনা দিলেন পরীমনি

Reporter Name / ৩৮৯ Time View
Update : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ১১:১৬ পূর্বাহ্ন

ঢাকা বোট ক্লাবের সাবেক সভাপতি নাসির ইউ মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি ও তাদের সহযোগী শাহ শহিদুল আলমের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা চেষ্টার মামলায় ঢাকার একটি ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন চলচ্চিত্র অভিনেত্রী পরীমনি। মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে তিনি গত বছরের জুনে ঘটে যাওয়া এই ঘটনার বর্ণনা দেন।

এ সময় তিনি বর্ণনা করেন কীভাবে তাকে যৌন হয়রানি করা হয়েছে। তিনি আদালতকে জানান, নাসির ও তার সহযোগীরা ক্লাবে ঘটে যাওয়া ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন।

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক হেমায়েত উদ্দিন পরীমনির জবানবন্দি রেকর্ড করেন। আজ পরীমনি তার জবানবন্দি সম্পূর্ণ করতে না পারায় ট্রাইব্যুনাল তার জবানবন্দি গ্রহণের পরবর্তী তারিখ দিয়েছেন আগামী ১১ জানুয়ারি।

আজকের শুনানির সময় অমি ও শহিদুল উপস্থিত থাকলেও নাসির আদালতে উপস্থিত ছিলেন না। এর আগে গত ১৮ মে একই ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

গত বছরের ৬ সেপ্টেম্বর ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন।

গত বছরের ১৪ জুন রিয়েল এস্টেট ব্যবসায়ী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসির, অমি ও অজ্ঞাত ৪ জনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলা করেন পরীমনি।

একটি গোয়েন্দা দল ওইদিনই উত্তরার ১ নম্বর সেক্টরের একটি বাড়িতে অভিযান চালিয়ে নাসির ও অমিকে গ্রেপ্তার করে। বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা আরেকটি মামলায়ও তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin