শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুশফিকের শততম টেস্ট বড় জয়ে রাঙাল বাংলাদেশ ব্রাজিলে সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার, দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই: স্বরাষ্ট্র আমার অফিসারদের সঙ্গে খারাপ আচরণ করবেন না : ডিএমপি কমিশনার তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও মামলাকারীর শাস্তির দাবি ঢাকা ২ আসন থেকে এনপিপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সুমন অন্তর্বর্তী সরকারের অর্জন তুলে ধরলেন প্রেস সচিব রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের ৫ বছর কারাদণ্ড
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

মুসল্লিদের উপর ফের হামলা, পশ্চিম তীরজুড়ে সহিংসতা

Reporter Name / ১২২ Time View
Update : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩, ৬:১১ পূর্বাহ্ন

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর দ্বিতীয়বারের মতো হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ। বুধবার (৫ এপ্রিল) রাতে টানা দ্বিতীয় দিনের মতো এ হামলা চালানো হয়। এ হামলার ঘটনায় ফিলিস্তিনের পশ্চিমতীরজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে। খবর: আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, সশস্ত্র ইসরায়েলি পুলিশ আল-আকসা মসজিদের প্রার্থনা কক্ষে বুধবার রাতে আবারো হামলা চালিয়েছে। এ নিয়ে পরপর দ্বিতীয় রাতে ফিলিস্তিনি মুসল্লি ও ইবাদতকারীদের ওপর হামলা করলো ইসরায়েল। ইসরায়েলি পুলিশ স্টান গ্রেনেড ব্যবহার করে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে অভিযান চালিয়েছে এবং ফিলিস্তিনি ইবাদতকারীদের উপর রাবার-কোটেড স্টিল বুলেট ছুঁড়েছে।

বিভিন্ন সাইটে আসা ভিডিওতে দেখা যাচ্ছে, সশস্ত্র সৈন্যরা জোর করে মুসল্লিদের সরিয়ে মসজিদটি খালি করছে।

দাঙ্গা গিয়ার পরা সশস্ত্র পুলিশ বুধবার ভোরের আগে আল-আকসা মসজিদের ইবাদত করে আক্রমণ করেছিলো। পরপর দ্বিতীয় রাতে তারা মসজিদে হামলা চালায়। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানায়, সর্বশেষ অভিযানে অন্তত ছয়জন আহত হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, ইসরায়েলি পুলিশ লাঠিসোঁটা, টিয়ার গ্যাস, গ্রেনেড এবং ধোঁয়াসৃষ্টিকারী বোমা নিয়ে মসজিদে ঢুকে নারীসহ মুসল্লিদের মারধর ও নির্যাতন করছে।

ফিলিস্তিনের ওয়াফা নিউজ এজেন্সি অনুসারে, আল-আকসা মসজিদে টানা দ্বিতীয় রাতে অভিযান চালানোর পর অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে কয়েক ডজন ফিলিস্তিনি আহত হয়েছেন। নাবলুসে ইসরায়েলি বাহিনী বিষাক্ত গ্যাস দিয়ে ক্যানিস্টার নিক্ষেপের সময় কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। আরেকজন উত্তরাঞ্চলীয় শহর হেব্রনের কাছে বেইত উম্মার শহরে গোলাবারুদ দ্বারা আঘাত করেছে।

বেইত উম্মারের কয়েক ডজন লোক বিষাক্ত গ্যাসে দম বন্ধ হওয়ার খবরও জানিয়েছে ওয়াফা। সংস্থাটি জেনিন এবং বেথলেহেম শহরের কাছে সহিংসতার কথাও জানিয়েছে। এদিকে মালয়েশিয়া আল-আকসায় সর্বশেষ অভিযানে কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইসরাইলকে জবাবদিহি করার আহ্বান জানিয়েছে দেশটি।

দেশটির প্রশাসনিক রাজধানী পুত্রজায়া থেকে বৃহস্পতিবার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি বাহিনীর কর্মকাণ্ড বেআইনি, অবমাননাকর এবং ফিলিস্তিনিদের মানবাধিকার এবং ইসলামের তৃতীয় পবিত্রতম স্থানের পবিত্রতা লঙ্ঘন করেছে।

কূটনীতিকরা বলছেন, আল-আকসা মসজিদ প্রাঙ্গণে সহিংসতা নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একটি জরুরি অধিবেশন বসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin