শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
মুশফিকের শততম টেস্ট বড় জয়ে রাঙাল বাংলাদেশ ব্রাজিলে সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার, দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই: স্বরাষ্ট্র আমার অফিসারদের সঙ্গে খারাপ আচরণ করবেন না : ডিএমপি কমিশনার তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও মামলাকারীর শাস্তির দাবি ঢাকা ২ আসন থেকে এনপিপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সুমন অন্তর্বর্তী সরকারের অর্জন তুলে ধরলেন প্রেস সচিব রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের ৫ বছর কারাদণ্ড
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

এক দিনে ১২ জনের করোনা শনাক্ত

Reporter Name / ১৫৬ Time View
Update : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩, ১২:৩৪ অপরাহ্ন

অনলাইন  ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় (কোভিড-১৯) কারো মৃত্যু হয়নি। এসময় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১২ জন। এছাড়া আগের দিন ১১ জনের করোনা শনাক্ত হয়েছিল।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৪৫৬ জনে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ হাজার ৪৪১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১০ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯১ হাজার ১৭০ জন।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সংগ্রহ করা ২ হাজার ১৪৪টি নমুনার মধ্যে পরীক্ষা করা হয় ২ হাজার ১৩৮ নমুনা। এদিন পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৫৬ শতাংশ। এছাড়া মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩৮ শতাংশ।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হন। এর ১০ দিন পর সে বছরের ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin