মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাইকিং করে চাঁদাবাজদের সতর্ক করলেন গফরগাঁওয়ের এমপি আক্তারুজ্জামান গৌরীপুর মহিলা কলেজে ‘তরুণাই পারে দেশের পরিবর্তন আনতে’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কুষ্টিয়া দুপক্ষের তুমুল গোলাগুলি, গুলিবিদ্ধ ৩ মুখ খুললে বহু ভদ্রলোকের প্যান্ট খুলে যাবে: ফয়েজ তৈয়্যব দেশ ছেড়ে পালানোর সময় ইউক্রেনের জ্বালানিমন্ত্রী গ্রেপ্তার আগামী মন্ত্রিপরিষদ নিয়ে জনগণের ভাবনা ও প্রত্যাশা সন্ত্রাস ও ছিনতাই প্রতিরোধে গৌরীপুরে উঠান বৈঠক অনুষ্ঠিত পুরো রমজান মাসে হাই স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ মির্জা আব্বাসের শপথ স্থগিত রাখতে ইসিতে পাটওয়ারীর আবেদন কুষ্টিয়া-৪: ভোট পুনঃগণনার দাবিতে বিএনপি সমর্থকদের বিক্ষোভ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

এবার সুকেশ সম্পর্কে বিস্ফোরক তথ্য দিলেন নোরা

Reporter Name / ২৪৫ Time View
Update : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩, ৭:৩৫ পূর্বাহ্ন

অনলাইন  ডেস্ক:

বলিউড আইটেম গার্লখ্যাত নোরা ফাতেহিও ছিলেন সুকেশ চন্দ্রশেখরের নজরে। পাবেন বিলাসবহুল গাড়ি-বাড়ি, তবে তার জন্য প্রেমিকা হতে হবে তাকে। এমনটিই নাকি প্রস্তাব করা হয়েছিল নোরাকে। সম্প্রতি নিজের জবানবন্দিতে এ বলিউড সুন্দরী জানান, সুকেশকে তিনি চিনতেন না, সরাসরি আলাপও হয়নি। প্রথমবার সুকেশকে সরাসরি দেখেন প্রতারণা মামলার তদন্ত চলাকালীন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দপ্তরে।

নোরার এক ভাইয়ের সঙ্গে মধ্যস্থতাকারী পিঙ্কি ইরানির মাধ্যমে যোগাযোগ করেন সুকেশ। আদালতে দেওয়া জবানবন্দিতে এমনটিই দাবি করেন ‘দিলবার’ কন্যা। দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে নোরা জানান, ২০০ কোটি টাকার যে আর্থিক জালিয়াতির মামলায় সুকেশ অভিযুক্ত, সেই মামলায় প্রতারণার শিকার হয়েছেন তিনি নিজেও।

পিঙ্কি ইরানি তাকে বলেছিল, সুকেশের জন্য লাইনে দাঁড়িয়ে আছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। কিন্তু প্রেমিকা হিসেবে নোরাকেই নাকি চান সুকেশ। এদিন আদালতে দেওয়া জবানবন্দিতে বিস্ফোরক তথ্য ফাঁস করেন নোরা। তার দাবি— ‘বলিউডে এমন অনেক নায়িকা আছেন, যারা সুকেশের সঙ্গ পাওয়ার জন্য অপেক্ষা করে আছেন।’

যদি সুকেশের সঙ্গে পরিচয়ই না থাকে, তবে কেন তার কাছ থেকে বিলাসবহুল গাড়ি উপহার নিয়েছিলেন? ইডির এমন প্রশ্নে নোরা জানান, সুকেশ নন, পিঙ্কি ইরানি চেন্নাইয়ের এক অনুষ্ঠানের পারিশ্রমিক হিসেবে তাকে বিএমডব্লিউ উপহার দিয়েছিলেন। সুকেশ যে একজন ঠগবাজ এবং ২০০ কোটি টাকা জালিয়াতির মামলায় জড়িত তা ইডির গ্রেফতারের পরেই জানতে পেরেছিলেন তিনি।

প্রসঙ্গত বুধবার দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে মুখ খোলেন জ্যাকুলিন। তিনি বলেন, সুকেশ আমাকে ভুল পথে চালিত করেছে। আমার ক্যারিয়ার শেষ করে দিয়েছে। আমার জীবন বিপর্যস্ত করে দিয়েছে।’এ ছাড়া সুকেশ নিজের পরিচয় গোপন রেখে তার সঙ্গে প্রতারণা করেছে বলেও জানান জ্যাকুলিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin