শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুশফিকের শততম টেস্ট বড় জয়ে রাঙাল বাংলাদেশ ব্রাজিলে সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার, দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই: স্বরাষ্ট্র আমার অফিসারদের সঙ্গে খারাপ আচরণ করবেন না : ডিএমপি কমিশনার তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও মামলাকারীর শাস্তির দাবি ঢাকা ২ আসন থেকে এনপিপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সুমন অন্তর্বর্তী সরকারের অর্জন তুলে ধরলেন প্রেস সচিব রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের ৫ বছর কারাদণ্ড
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

কটিয়াদীর করগাঁও এ পুকুরে বিষ প্রয়োগে লক্ষ টাকার  মাছ নিধনের অভিযোগ

Reporter Name / ৪৩০ Time View
Update : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২, ১:৫৬ অপরাহ্ন

আব্দুর রউফ ভূঁইয়া: বিশেষ প্রতিনিধি
কিশোরগঞ্জ।
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের মামুদপুর গ্রামে এক মাছ চাষের পুকুরে বিষ প্রয়োগে ১ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগের কথা জানা যায়।
পুলিশ সূত্রে জানা যায় যে মামুদপুর গ্রামের বাসিন্দা সাবেক মেম্বার মোঃ রফিকুল ইসলাম গতকাল সোমবার ১৪ নভেম্বর এই মর্মে কটিয়াদী মডেল থানায়  অজ্ঞাত নামা  একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন গতকাল সোমবার ১৪ নভেম্বর আনুমানিক সময় রাত ০১ঃ০০ টা থেকে ০৫:০০ টার মধ্যে তার বাড়ির পাশে মাছ চাষ করা একটি পুকুরে কে বা কাহারা রাতের অন্ধকারে বিষ প্রয়োগ করে আনুমানিক এক লক্ষ টাকার বিভিন্ন প্রজাতির মাছ মেরে ফেলেছে।
অভিযোগে সাবেক মেম্বার মোঃ রফিকুল ইসলাম পুলিশের কাছে তিনি উল্লেখিত বিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের বের করে, দোষী  ব্যক্তিদের শাস্তি দাবি করেন।
এই বিষয়ে করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মোঃ নাদিম মোল্লার সাথে কথা বললে তিনি জানান বিষয়টি আমি শুনেছি, এই বিষয়ে সাবেক মেম্বার মোঃ রফিকুল ইসলাম পুলিশের কাছে একটি অভিযোগ দাখিল করেছেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে।
 উক্ত ঘটনার বিষয়টি নিশ্চিত করে কটিয়াদী থানাধীন বাট্টা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আনিছুল হক সংবাদ মাধ্যমকে জানান অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনা  তদন্তের কাজ শেষে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ  ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin