সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাউসিয়া কমিটি সারজাহ শাখার নবগঠিত পরিষদের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত নেত্রকোনার মদনপুরে ভূমিদস্যুতার অভিযোগ: নায়েবের ভুল প্রতিবেদনে, চরম আতঙ্কে মালিকরা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত : স্বরাষ্ট্র উপদেষ্টা ইসিতে ছাত্রদলের ঘেরাও কর্মসূচি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, চলছে কর্মবিরতি বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান ইরানকে ধন্যবাদ দিলেন ট্রাম্প সিলেটে তিন বাসের সংঘর্ষ, ঝরল দুই প্রাণ পূর্বাচল আদর্শ সেবা সংস্থার ১১ তম বছর পূর্তি ও প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

কানে গিয়ে সারা বললেন, আমাকে জেব্রার মতো লাগছে

বিনোদন ডেস্ক: / ১৬৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩, ৯:৩৯ পূর্বাহ্ন

বলিউড অভিনেতা সাইফ আলী খানের কন্যা সারা আলী খান। প্রথমবারে কান চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছেন তিনি। গত ১৬ মে ৭৬তম এ আসরের পর্দা ওঠে। উদ্বোধনী দিনে কানের লাল গালিচায় রূপের দ্যুতি ছড়ান এই অভিনেত্রী।

জাকজমক এ অনুষ্ঠানের পয়লা দিনে আবু জানি, সন্দীপ খোসলার ডিজাইন করা লেহেঙ্গায় দেশি লুকে দ্যুতি ছড়িয়ছেন নবাব-কন্যা। নজর কেড়েছেন রাতের পার্টিতে। প্রথম দিনের ছবি প্রকাশ্যে আসার পর ট্রলের শিকার হন ‘কেদারনাথ’খ্যাত এই অভিনেত্রী। দ্বিতীয় দিনে নতুন পোশাকে চমকে দিয়েছেন সাইফ-কন্যা। মনোক্রম ফ্যাশনে যেভাবে ধরা দিয়েছেন তা দেখে প্রশংসা করছেন নেটিজেনরা। এ লুকের কিছু ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন, পাশাপাশি ইনস্টাগ্রাম স্টোরিতেও দিয়েছেন।

এসব ছবিতে দেখা যায়, সারার পরনে সাদা-কালো হল্টার নেক ডিজাইনার ব্রালেট। কোমরে জড়ানো সাদা রঙের শাড়ি। গলায় পরেছেন মানানসই ডিজাইনের মনোক্রম মালা। এ পোশাকও ডিজাইন করেছেন আবু জানি, সন্দীপ খোসলা। এসব কিছুকে ছাপিয়ে বিশেষভাবে নজর কেড়েছে সারা আলীর ক্যাপশন।

লক্ষ্মণ উতেকার পরিচালিত নাম ঠিক না হওয়া একটি সিনেমার শুটিং শেষ করেছেন সারা আলী খান। এতে তার বিপরীতে রয়েছেন ভিকি কৌশল। এছাড়াও এতে অভিনয় করেছেন—বিক্রান্ত ম্যাসি, চিত্রাঙ্গদা সিং প্রমুখ। তা ছাড়া হোমি আদাজানিয়ার ‘মার্ডার মোবারক’ সিনেমায় দেখা যাবে সারাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin