শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:২২ অপরাহ্ন
শিরোনামঃ
মুশফিকের শততম টেস্ট বড় জয়ে রাঙাল বাংলাদেশ ব্রাজিলে সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার, দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই: স্বরাষ্ট্র আমার অফিসারদের সঙ্গে খারাপ আচরণ করবেন না : ডিএমপি কমিশনার তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও মামলাকারীর শাস্তির দাবি ঢাকা ২ আসন থেকে এনপিপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সুমন অন্তর্বর্তী সরকারের অর্জন তুলে ধরলেন প্রেস সচিব রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের ৫ বছর কারাদণ্ড
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

কিশোরগঞ্জে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

Reporter Name / ২১৩ Time View
Update : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২, ১:৩৫ অপরাহ্ন

আব্দুর রউফ ভূঁইয়া বিশেষ প্রতিনিধিঃবিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিশোরগঞ্জে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয়। পরে গুরুদয়াল সরকারী কলেজ মাঠে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিফলকে বিভিন্ন স্তরের মানুষ পুষ্পার্ঘ অর্পন করেন। সকাল ৮টায় শহিদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে শিশু-কিশোরদের মনোজ্ঞ কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শিত হয়। পরে উক্ত স্টেডিয়াম থেকে এক বিজয় র‌্যালী বের হয়ে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়।
শিল্পকলা একাডেমী মিলনায়তনে “জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তি সর্বোত্তম” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার), জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুর রহমান, জেলা সিভিল সার্জন ডাঃ সাইফুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম মোস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা খানম, কিশোরগঞ্জ পৌর মেয়র মোঃ পারভেজ মিয়া, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহম্মদ আলী সিদ্দিকী, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আসাদ উল্লাহ। বিকেলে মহিলা সমাবেশ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় আলোকসজ্জা ও শিল্পকলা একাডেমীতে দেশাত্মবোধক গানের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin