শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
মুশফিকের শততম টেস্ট বড় জয়ে রাঙাল বাংলাদেশ ব্রাজিলে সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার, দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই: স্বরাষ্ট্র আমার অফিসারদের সঙ্গে খারাপ আচরণ করবেন না : ডিএমপি কমিশনার তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও মামলাকারীর শাস্তির দাবি ঢাকা ২ আসন থেকে এনপিপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সুমন অন্তর্বর্তী সরকারের অর্জন তুলে ধরলেন প্রেস সচিব রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের ৫ বছর কারাদণ্ড
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

কুষ্টিয়ায় জুয়া খেলা নিয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার

Reporter Name / ১৬৪ Time View
Update : শনিবার, ৩ জুন, ২০২৩, ৪:২৯ অপরাহ্ন

মোঃ জিয়াউর রহমান,, নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়া

কুষ্টিয়া র‍্যাবের অভিযানে হরিপুরের আলোচিত কেরাম বোর্ডে জুয়া খেলাকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি আরিফ (৩৭) নামের একজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

শনিবার (৩ জুন) আনুমানিক রাত আড়াইটার সময় কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন প্রাগপুর গ্রামে একটি অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতারকৃত আসামী আরিফ কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর বোয়ালদহ কান্তিনগর এলাকার মৃত নান্নুর ছেলে।

র‍্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এবং স্কোয়াড্রন লীডার মো. তৌহিদুল মবিন খান এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব সুত্রে জানা যায়,  কুষ্টিয়া জেলার সদর উপজেলার কান্তিনগর বোয়ালদহ গ্রামে মিরাজুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে চায়ের দোকানে কেরাম বোর্ড খেলাকে কেন্দ্র করে, টাকা পয়সা লেনদেন ও পূর্ব শত্রুতার জের ধরে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।

হত্যাকান্ডের ঘটনায় নিহতের শ্যালক বাদী হয়ে কুষ্টিয়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় র‍্যাব আসামী গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি রাখলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া সদরের মডেল থানায় হস্তান্তর করেছে র‍্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin