শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুশফিকের শততম টেস্ট বড় জয়ে রাঙাল বাংলাদেশ ব্রাজিলে সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার, দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই: স্বরাষ্ট্র আমার অফিসারদের সঙ্গে খারাপ আচরণ করবেন না : ডিএমপি কমিশনার তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও মামলাকারীর শাস্তির দাবি ঢাকা ২ আসন থেকে এনপিপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সুমন অন্তর্বর্তী সরকারের অর্জন তুলে ধরলেন প্রেস সচিব রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের ৫ বছর কারাদণ্ড
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

কুষ্টিয়ায় ভুয়া ডিবি পুলিশ আটক

Reporter Name / ১৯৮ Time View
Update : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩, ৫:৫৪ অপরাহ্ন

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া প্রতিনিধিঃ

কুষ্টিয়ার কুমারখালীতে ডিবি পুলিশ পরিচয়ে  ডাকাতি করার সময় জনতার হাতে ১ জন আটক হয়েছে। রোববার দিবাগত রাত ৩ টার সময় চরসাদীপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের গরু ব্যবসায়ী আরোপ আলীর বাড়িতে এই ঘটনা ঘটেছে। এসময় ভূয়া ডিবি পুলিশের নিকট থেকে খেলনা পিস্তল উদ্ধার হয়েছে।
আটক হয়েছে পাবনা সদরের মালিগাছা খোদাইপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মো. মনিরুল ইসলাম (৪০)। এলাকাবাসী জানান, গরু ব্যবসায়ী আরোপ আলীর বাড়িতে রাত তিনটার দিকে মাইক্রোবাস নিয়ে ৯ জন লোক নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ঘর খুলতে বলে। এবং বাড়িতে অবৈধ অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে  দাবী করে তারা আরোপ আলীর ঘরে রাখা বাক্স খুলতে বলে। আরোপ আলী তাদের জানায় বাক্সে গরু বিক্রির টাকা ছাড়া অবৈধ কিছু নেই। তারপরও চাপাচাপি করে বাক্স খুলিয়ে বাক্সে রাখা ৩ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় আরোপ আলীর চিৎকারে তার বাড়ির ও আশেপাশের লোকজন ছুটে আসে এবং ধস্তাধস্তির এক পর্যায়ে টাকা নিয়ে অন্যরা পালিয়ে গেলেও একজন জনতার হাতে আটক হয়। আটক ব্যক্তির নিকট থেকে একটি খেলনা পিস্তল উদ্ধার হয়েছে বলে জানান তারা। পরে তাকে কুমারখালী থানায় সোপর্দ করা হয়েছে।
কুমারখালী থানার ওসি মো. মহসীন হোসাইন জানান, ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি করার সময় একজনকে আটক করে কুমারখালী থানা পুলিশের নিকট সোপর্দ করেছে এলাকাবাসী। তিনি বিশেষ অপারেশন বাইরে আছেন থানায় ফিরে  প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin