শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
মুশফিকের শততম টেস্ট বড় জয়ে রাঙাল বাংলাদেশ ব্রাজিলে সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার, দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই: স্বরাষ্ট্র আমার অফিসারদের সঙ্গে খারাপ আচরণ করবেন না : ডিএমপি কমিশনার তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও মামলাকারীর শাস্তির দাবি ঢাকা ২ আসন থেকে এনপিপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সুমন অন্তর্বর্তী সরকারের অর্জন তুলে ধরলেন প্রেস সচিব রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের ৫ বছর কারাদণ্ড
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

কুষ্টিয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

Reporter Name / ২৫২ Time View
Update : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২, ১২:২০ অপরাহ্ন

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া প্রতিনিধিঃ

দূর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব’ স্লোগানে সারা দেশের ন্যায় কুষ্টিয়াতেও আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় কুষ্টিয়া দুর্নীতি দমন কমিশন, কুষ্টিয়া জেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রা শেষে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে জাতীয় পতাকা উত্তোলন শেষে মানববন্ধন এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন কমিশন কুষ্টিয়ার উপ-পরিচালক শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম ও পুলিশ সুপার খাইরুল আলম। এসময় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দূর্নীতিকে না বলতে জেলার সকল সামাজিক ও সাংস্কৃতিক এবং স্বেচ্ছাসেবী সংস্থাগুলি নিজ নিজ ব্যানারে সংহতি জানিয়ে অংশ নেয়।

অপরদিকে জেলার দৌলতপুরেও একই স্লোগানে বা প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় দৌলতপুর উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীতের মধ্যদিয়ে জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা অনুষ্ঠিত হয়। দৌলতপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার। স্বাগত বক্তব্য রাখেন, দৌলতপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আবু সাইদ মো. আজমল হোসেন।

বক্তব্য রাখেন, দৌলতপুর নির্বাচন অফিসার মো. গোলাম আজম, দৌলতপুর মাধ্যমিক শিক্ষা অফিসার সরদার মো. আবু সালেক ও দৌলতপুর কলেজের প্রভাষক ফারজানা ববি লিনা।আলোচনা সভার আগে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বারের নেতৃত্বে দুর্নীতিবিরোধী র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ বাজারে প্রধান সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও দৌলতপুর দুর্নীতি প্রতিরোধ কমিটি আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের আয়োজন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin