মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান: রাষ্ট্রদূত নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে ধর্মঘট ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

কুষ্টিয়ায় শালার হাতে দুলাভাই খুন

Reporter Name / ২৪৬ Time View
Update : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২, ১:৩০ অপরাহ্ন

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া প্রতিনিধিঃ

কুষ্টিয়ার শহরে কলহের জেরে শালার হাতে সিরাজ মোল্লা (৪০) নামে এক দুলাভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া শহরের চাউলের বর্ডার এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত সিরাজ মোল্লা কুষ্টিয়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের আড়ুয়াপাড়া এলাকার আব্দুল জলিল সড়কের মৃত কাশেম মোল্লার ছেলে। এবং অভিযুক্ত  আলমগীর কুষ্টিয়া পৌরসভার চর মিল পাড়া এলাকার আক্কাস আলীর ছেলে।  স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, কলহের জেরে শুক্রবার সকালে চাচাতো শালা আলমগীর পাথর দিয়ে ঘুমন্ত সিরাজের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের স্ত্রী পারভিন বেগম বলেন, কয়েকমাস আগে আমার স্বামী আলমগীরের স্ত্রীর কাছে থেকে ১০ হাজার টাকা ধার নিয়েছিলেন। টাকা ধার নেয়াকে কেন্দ্র করে কলহের জেরে আমার স্বামীকে পাথর দিয়ে আঘাত করে হত্যা করেছে। এঘটনায়  হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবার। বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান বলেন, হত্যাকান্ডে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin