বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
গৌরীপুরে জাতীয় দুর্যোগ দিবস পালিত জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক সংসদ ভবনে সরকার দলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক ঢাকা থেকে আরো ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে ৩৯১ ইরানের বিপ্লবী বাহিনীর ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু লাইলাতুল কদরের রাতে আমল করতে এই গাইডলাইনটা দেখতে পারেন অসহায় বৃদ্ধার মুখে হাসি: ব্যক্তিগত অর্থায়নে নতুন ঘর নির্মাণ করে দিলেন নেত্রী অরজিনা পারভীন চাঁদনী মদনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঐক্যমতের সরকার গঠনে সরকার ও বিরোধী দলীয় হুইপদের বৈঠক
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

গফরগাঁওয়ে হত্যা মামলার আসামি পিতা-পুত্র গ্রেফতার

Reporter Name / ৩০৩ Time View
Update : বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ১:০১ অপরাহ্ন

আশরাফ আলী ফারুকী:
ময়মনসিংহের গফরগাঁওয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধু সুফিয়া খাতুনকে হত্যার ঘটনায় মামলার আসামি পিতা ও পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাররা হলেন, উপজেলার সালটিয়া ইউনিয়নের দক্ষিণ পুখুরিয়া গ্রামের মৃত আহাম্মদ আলীর ছেলে সূর্যত আলী(৬৫) ও তাঁর ছেলে আক্রাম হোসেন(৩৭)।
থানা সূত্রে জানা যায়,গত ২৬ মার্চ,রবিবার জমি সংক্রান্ত বিরোধের জেরে উপজেলার সালটিয়া ইউনিয়নের দক্ষিণ পুখুরিয়া গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী সুফিয়া খাতুন(৪৫) কে হত্যা করা হয়।ঘটনার দিনই সুফিয়ার স্বামী সিরাজুল ইসলাম বাদি হয়ে গফরগাঁও থানায় মামলা দায়ের করে।উক্ত মামলার এজাহার নামীয় আসামি সূর্যত আলী ও তাঁর ছেলে আক্রাম হোসেনকে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়।ঘটনার পর থেকেই তারা পলাতক ছিলো। বুধবার সকালে ঢাকা জেলার মুগড়া ও পাশর্^বর্তী ভালুকা উপজেলায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গফরগাঁও থানার ওসি ফারুক আহমেদ বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধু সুফিয়া খাতুনকে হত্যার ঘটনায় পিতা ও পুত্রকে গ্রেফতার করা হয়েছে।ময়মনসিংহ আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin