শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
মুশফিকের শততম টেস্ট বড় জয়ে রাঙাল বাংলাদেশ ব্রাজিলে সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার, দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই: স্বরাষ্ট্র আমার অফিসারদের সঙ্গে খারাপ আচরণ করবেন না : ডিএমপি কমিশনার তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও মামলাকারীর শাস্তির দাবি ঢাকা ২ আসন থেকে এনপিপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সুমন অন্তর্বর্তী সরকারের অর্জন তুলে ধরলেন প্রেস সচিব রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের ৫ বছর কারাদণ্ড
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

চীনের সঙ্গে যুদ্ধে গোলাবারুদ সংকটে পড়তে পারে যুক্তরাষ্ট্র

Reporter Name / ১০৫ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪, ৬:১৭ পূর্বাহ্ন

অনলাইন  ডেস্ক: বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বলেছেন, চীনের সঙ্গে সরাসরি যুদ্ধে যুক্তরাষ্ট্র গোলাবারুদ সংকটে পড়তে পারে। তিনি ডোনাল্ড ট্রাম্পের আসন্ন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, ইউক্রেনে যুদ্ধের কারণে চাপে থাকা প্রতিরক্ষা শিল্পের উৎপান যেন বৃদ্ধি করা হয়।সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজে দেওয়া এক সাক্ষৎকারে তিনি বলেন, ঈশ্বর না করুক, যদি আমরা চীনের সাথে পূর্ণ আকারে যুদ্ধে জড়িয়ে পড়ি; এরকম একটি সেনাবাহিনীর সাথে যেকোনো যুদ্ধে খুব দ্রুত আমাদের গোলাবারুদের মজুত শেষ হওয়ার দিকে চলে যাবে।

তাই তিনি প্রতিরক্ষা শিল্পে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, একটি সবল প্রতিরক্ষা শিল্প মানে শুধুমাত্র সংঘাতের আগে প্রস্তুতি নেওয়া নয় বরং সংঘাতের সময়েও উৎপাদন চালিয়ে যাওয়া।

সুলিভান কংগ্রেস এবং ট্রাম্প প্রশাসনকে বাইডেনের প্রস্তাবিত গোলাবারুদের একটি পুনঃপ্রবর্তন তহবিল তৈরি করার কাজ এগিয়ে নিয়ে যেতে আহ্বান জানান। তিনি আশাপ্রকাশ করেন যুদ্ধের কারণে শেষ হয়ে গেলেও, ইউক্রেনের ক্ষেত্রে যেমনটি হয়েছে; ৫০০ মিলিয়ন ডলারে প্রস্তাবিত এই তহবিলটি পেন্টাগনকে জরুরি গোলাবারুদ সংগ্রহের সুযোগ করে দেবে।

সুলিভান স্বীকার করেন যে পরবর্তী প্রশাসনে প্রতিরক্ষা বাজেটের আকার নিয়ে তুমূল বিতর্ক হবে। তবে তিনি মনে করেন একটি শক্তিশালী সামরিক-শিল্প ভিত্তি তৈরির প্রচেষ্টা চালিয়ে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। যা সোভিয়েত ইউনিয়নের সাথে স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রের কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকার কারণে অবক্ষয়িত হয়েছে।সুলিভান যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষগুলোর মধ্যে যথা- চীন, রাশিয়া, উত্তর কোরিয়া এবং ইরান; আন্তঃসহযোগিতা মোকাবেলার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন। খবর আরব নিউজ এদিকে ট্রাম্পের দল স্পষ্টভাবে জানিয়েছে, ইউক্রেনে মার্কিন অস্ত্রের জন্য বিলিয়ন ডলার খরচে আগ্রহী নয় বরং রাশিয়ার সাথে দ্রুত একটি সমঝোতা বাধ্য করার কথা বলেছেন তারা।যদিও ট্রাম্পের উপদেষ্টারা, বিশেষ করে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত জে.ডি. ভ্যান্স বলেছেন, যুক্তরাষ্ট্রের সম্পদ চীনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য ভালোভাবে ব্যয় করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin