শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
মুশফিকের শততম টেস্ট বড় জয়ে রাঙাল বাংলাদেশ ব্রাজিলে সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার, দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই: স্বরাষ্ট্র আমার অফিসারদের সঙ্গে খারাপ আচরণ করবেন না : ডিএমপি কমিশনার তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও মামলাকারীর শাস্তির দাবি ঢাকা ২ আসন থেকে এনপিপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সুমন অন্তর্বর্তী সরকারের অর্জন তুলে ধরলেন প্রেস সচিব রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের ৫ বছর কারাদণ্ড
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

টাটকা রসের গন্ধ ছড়াচ্ছে কুষ্টিয়ার বাইপাস এলাক

Reporter Name / ২২৯ Time View
Update : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২, ১:২৬ অপরাহ্ন

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া প্রতিনিধ:

টাটকা রসের গন্ধ ছড়াচ্ছে কুষ্টিয়ার বাইপাস এলাকা শীতে জবুথবু হয়ে খেজুরের রস খেতে বিভিন্ন এলাকার মানুষ এখন প্রতিনিয়ত সকালে ছুটছে বাইপাস এলাকায় প্রকৃতি যেন এই গন্ধ ছড়িয়ে দিচ্ছে মানুষের মাঝে। রসের টানে ছুটছে মানুষ। তাল মেলাতে গাছিরা হাড়ি ভরতে উঠছে গাছে। সেই সাথে রস পাগলদের ভেজালমুক্ত গুড় দিতে ব্যস্ততা বেড়েছে তাদের। তাই পিঠা-পুলি তৈরিতে এখানকার খেজুর গুড়ের চাহিদা রয়েছে জেলাজুড়ে।

ভোরের সূর্য যখন পূব আকাশে উঁকি দেয়, তখন অপরূপ দৃশ্যের দেখা মেলে কুষ্টিয়া শহর ঘেঁষা বাইপাস সড়কে। খেজুর রসের মিষ্টি ঘ্রাণ মন মাতিয়ে তুলছে সবাইকে। কাকডাকা ভোরে রস সংগ্রহ এবং সন্ধ্যায় চলছে গাছ পরিচর্যার কাজ। গাছ থেকে নামানো টাটকা রস খেতে দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন বিভিন্ন বয়সের মানুষ। রস বিক্রির পাশাপাশি বানানো হচ্ছে গুড়। ভেজালমুক্ত হওয়ায় জেলাজুড়ে এই গুড়ের ব্যাপক চাহিদা রয়েছে। খেজুরের টাটকা রস খাওয়ার পাশাপাশি পিঠা-পুলি তৈরির জন্য এখান থেকে গুড় কিনছেন অনেকে। ক্রেতাদের সামনেই গাছ থেকে রস নামিয়ে বিক্রি করা হয় বলে জানালেন, গাছিরা। পাখি-পতঙ্গের মাধ্যমে জীবাণু প্রতিরোধে ঢেকে রাখা হচ্ছে রসের হাঁড়ি।
জেলায় খেজুরের রস ও গুড় উৎপাদন বাড়াতে গাছিদের প্রশিক্ষণসহ দীর্ঘমেয়াদী নানান কর্মসূচি হাতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হায়াত মাহামুদ। কুষ্টিয়াতে এবছর ২’শ টাকা কেজি দরে গুড় বিক্রি করছেন গাছিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin