মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনামঃ
নাসার ৮০০ কোটি টাকার জমি ৪০০ কোটিতে বিক্রির ছক: স্বার্থান্বেষী চক্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নেত্রকোনায় আইন-শৃঙ্খলা নিয়ে সংবাদ সম্মেলন রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পুড়ল ৫ শতাধিক ঘর চানখারপুলে ৬ শিক্ষার্থী হত্যা মামলার রায় পিছিয়ে ২৬ জানুয়ারি ‘নতুন বাংলাদেশ’ এর রূপরেখা তুলে ধরলেন জামায়াত আমির জাতির উদ্দেশে ভাষণ ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা নির্বাচনে ২৫ হাজার বডি ক্যামেরা ও ৪১৮টি ড্রোন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা প্রার্থীদের স্বর্ণ আছে, স্ত্রীদের নেই—হলফনামায় ব্যতিক্রমী তথ্য আসলো নেত্রকোনায় স্বামীকে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রীর মৃত্যুদণ্ড শাকসু নির্বাচন স্থগিত করল হাইকোর্ট
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ডোনাল্ড লু’কে বলা হয়েছে নির্বাচন সুষ্ঠু হবে: কাদের

Reporter Name / ২৩৪ Time View
Update : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩, ১২:১১ অপরাহ্ন

অনলাইন  ডেস্ক:
দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র সঙ্গে মতবিনিময় হয়েছে এবং নির্বাচন নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেতুমন্ত্রী বলেন, তাকে (ডোনাল্ড লু) ত্রুটিমুক্ত, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করার কথা বলা হয়েছে। সোমবার (১৬ জানুয়ারি) সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ এ দেশে ভেসে আসা দল নয়, এ দল শিকড়ের অনেক গভীরের দল। সরকার পতন করবেন, শেখ হাসিনাকে হটাবেন, বাংলার মানুষ চুপ করে বসে থাকবে না। তিনি বলেন, অসুস্থ রাজনীতি করে নেতাদের পাশাপাশি দলও অসুস্থ হয়ে গেছে, তাই বিএনপিকে হাসপাতালে পাঠানো প্রয়োজন।

কাদের বলেন, পদ্মা সেতু, মেট্রোরেল, টানেলসহ একের পর এক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বিএনপি চোখে শর্ষে ফুল দেখছে, কারণ তারা এসব উন্নয়ন কখনোই দেখাতে পারেনি। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, তাদের মনে জ্বালা। ঘরে ঘরে বিদ্যুৎ, শত শত সেতু, তাদের জ্বালা। সামনে ৩১ কিলোমিটারের আরেকটি মেট্রোরেল হবে এবং পাতালরেলের উদ্বোধন হবে।

২০৩০ সালের মধ্যে ৬টি এমআরটি লাইন গড়ে তুলে ঢাকার আশপাশের যোগাযোগব্যবস্থার উন্নয়ন করা হবে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফির সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, ডা. দীপু মনিসহ শীর্ষ নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin