সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাউসিয়া কমিটি সারজাহ শাখার নবগঠিত পরিষদের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত নেত্রকোনার মদনপুরে ভূমিদস্যুতার অভিযোগ: নায়েবের ভুল প্রতিবেদনে, চরম আতঙ্কে মালিকরা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত : স্বরাষ্ট্র উপদেষ্টা ইসিতে ছাত্রদলের ঘেরাও কর্মসূচি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, চলছে কর্মবিরতি বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান ইরানকে ধন্যবাদ দিলেন ট্রাম্প সিলেটে তিন বাসের সংঘর্ষ, ঝরল দুই প্রাণ পূর্বাচল আদর্শ সেবা সংস্থার ১১ তম বছর পূর্তি ও প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

‘ঢাকা লিট ফেস্ট’ শুরু

Reporter Name / ২৫০ Time View
Update : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩, ৬:০৬ পূর্বাহ্ন

অনলাইন ডেস্ক:

দেশি-বিদেশি সাহিত্যিক, চিন্তাবিদ, লেখকদের মেলা ‘ঢাকা লিট ফেস্ট’ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল ১০টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে নোবেলজয়ী লেখক আবদুলরাজাক গুরনাহ ও অমিতাভ ঘোষ লিট ফেস্টের উদ্বোধন করেন।

১৭৫টির বেশি সেশনে পাঁচটি মহাদেশের পাঁচশ’র বেশি বক্তা, শিল্পী ও চিন্তাবিদের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এবারের ফেস্ট। আগামী ৮ জানুয়ারি পর্যন্ত বাংলা একাডেমি প্রাঙ্গণে এ ফেস্টের দশম সংস্করণ অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, চারদিনের এই আয়োজনে থাকবে কথোপকথনের একটি বৈচিত্র্যময় মিশ্রণ, বিজ্ঞান ও প্রযুক্তির সেশন, শিশু তরুণদের জন্য আকর্ষণীয় আয়োজন, চলচ্চিত্র প্রদর্শনী, নাট্য, সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনা।

চারদিন ব্যাপী অনুষ্ঠানের তত্ত্বাবধানে থাকবেন লিট ফেস্টের তিন পরিচালক সাদাফ সায, আহসান আকবার এবং কে. আনিস আহমেদ।

এবারের আয়োজনে থাকছেন নোবেল বিজয়ী লেখক, আন্তর্জাতিকভাবে প্রশংসিত পুরস্কার বিজয়ী বক্তারা। তাদের মধ্যে আছেন বুকার ও ইন্টারন্যাশনাল বুকার, নিউস্ট্যাড ইন্টারন্যাশনাল, পেন/পিন্টার, প্রি মেডিচি, অস্কার অ্যাওয়ার্ড, উইন্ডহাম ক্যাম্পবেল পুরস্কার, অ্যালবার্ট মেডেল, ওয়াটারস্টোনস চিলড্রেনস বুক প্রাইজ, আগা খান অ্যাওয়ার্ড, ইত্যাদি বিজয়ীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin