শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুশফিকের শততম টেস্ট বড় জয়ে রাঙাল বাংলাদেশ ব্রাজিলে সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার, দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই: স্বরাষ্ট্র আমার অফিসারদের সঙ্গে খারাপ আচরণ করবেন না : ডিএমপি কমিশনার তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও মামলাকারীর শাস্তির দাবি ঢাকা ২ আসন থেকে এনপিপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সুমন অন্তর্বর্তী সরকারের অর্জন তুলে ধরলেন প্রেস সচিব রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের ৫ বছর কারাদণ্ড
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

তুরাগতীরে দেশের বৃহত্তম জুমার জামাত অনুষ্ঠিত

Reporter Name / ১৮৬ Time View
Update : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩, ১০:০৯ পূর্বাহ্ন

অনলাইন  ডেস্ক:

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে হাজারো মুসল্লির অংশগ্রহণে দেশের বৃহৎ জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) দুপুর দেড়টায় ইজতেমার ময়দানে জুমার নামাজ শুরু হয়। এতে ইমামতি করেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্দলভী।

এর আগে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বাদ আসর পাকিস্তানের ভাই হারুন কুরেশীর আম বয়ানে মধ্য দিয়ে ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়। ইজতেমা দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী ও নিজামুদ্দীন অনুসারী মো. সায়েম বলেন, তাবলীগ জামাত ও মাওলানা সাদ অনুসারী মুসল্লিসহ লাখ লাখ মানুষ এসেছেন। শুক্রবার পর্যন্ত প্রায় ৬৫টি দেশের ৬ হাজার ২০০ বিদেশি মুসল্লিও অংশ নিয়েছেন। সকাল থেকে আশপাশের এলাকার হাজার হাজার মুসুল্লি জুমা আদায় করতে ময়দানে ছুটে আসেন। মূল ময়দানে জায়গা না পেয়ে অনেকেই পাশে সড়কে ও খালি জায়গায় নামাজ আদায় করেন।

শুক্রবার বাদ আসর বয়ান করবেন মাওলানা সাদ কান্ধলভীর মেজ ছেলে মাওলানা সাঈদ বিন সাদ কান্দলভী। বাদ মাগরিব তার বড় ভাই মাওলানা ইউসুফ বিন সাদ কান্দলভী বয়ান করবেন। এর আগে বাদ ফজর বয়ান করেন পাকিস্তানের মাওলানা ওসমান।

উল্লেখ, ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হওয়ার কথা ছিল শুক্রবার বাদ ফজর। কিন্তু বৃহস্পতিবার বাদ আসর আম বায়নের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়। উর্দুতে পাকিস্তানের ভাই হারুন কুরেশী আম বয়ান করেন। পরে তা বাংলায় তরজমা করেন মাওলানা মনির। রোববার (২২ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্ব। এর আগে রোববার (১৩ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার প্রথম পর্ব শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin