শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
মুশফিকের শততম টেস্ট বড় জয়ে রাঙাল বাংলাদেশ ব্রাজিলে সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার, দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই: স্বরাষ্ট্র আমার অফিসারদের সঙ্গে খারাপ আচরণ করবেন না : ডিএমপি কমিশনার তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও মামলাকারীর শাস্তির দাবি ঢাকা ২ আসন থেকে এনপিপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সুমন অন্তর্বর্তী সরকারের অর্জন তুলে ধরলেন প্রেস সচিব রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের ৫ বছর কারাদণ্ড
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

দৌলতপুরে বিএনপির ৫ নেতাকর্মী আটক

Reporter Name / ২৭২ Time View
Update : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২, ১২:৫০ অপরাহ্ন

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া প্রতিনিধিঃ

কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলাতে নাশকতা মামলায় ৫ জন বিএনপি নেতাকর্মীকে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ।গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে তারাগুনিয়া পল্লী বিদ্যুৎ অফিসের সামনে নাশকতামূলক কার্যক্রমে জড়িত থাকা অবস্থায় বিএনপির ৪ নেতাকর্মীকে আটক করে পুলিশ।
আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে সকালে টুটুল নামে আরেকজনকে আটক করে পুলিশ। টুটুল বিএনপি’র অস্ত্র সরবরাহকারী বলে অধিক পরিচিত। এ সময় অবিস্ফোরিত অবস্থায় ৫ টি হাতবোমা, ২৩ টি বাঁশের লাঠি, ১২ টি লোহার রড, ২ টি শাবল, ২ বস্তা ইটের খোয়া, গাছ কাটার জন্য একটি হাত করাত উদ্ধার করে দৌলতপুর থানা পুলিশ। আটককৃত ৫ জন বিএনপি নেতাকর্মী হলেন,রিফাইতপুর গ্রামের মোঃ রিপন সরকার(৪৫) পিতাঃ মৃত হবিবর রহমান, মিরের পাড়া গ্রামের মোঃ আজিজুল ইসলাম(৩৭) পিতাঃ মোয়াজ্জেম হোসেন, রিফাইতপুর গ্রামের মোঃ মিঠু(৩২) পিতাঃ মৃত নুর ইসলাম, তেকালা গ্রামের মোঃ রাশেদুল ইসলাম(৪৫) পিতাঃ শহিদুল ইসলাম, গোবরগাড়া গ্রামের মোঃ টুটুল হোসেন(৩২) পিতাঃ কেরু মোল্লা।দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি নাশকতার উদ্দেশ্যে তারাগুনিয়া পল্লী বিদ্যুৎ অফিসের সামনে বিএনপি জামায়াত নেতা-কর্মীরা জড়ো হয়েছে এ সময় ৪ জনকে আটক করতে সক্ষম হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে ৮ ডিসেম্বর সকালে আরেকজনকে আটক করি। এ ঘটনায় ৫ টি হাতবোমা সহ নাশকতার সরঞ্জামাদি উদ্ধার করা হয়। আটককৃত ৫ বিএনপি নেতাকর্মী সহ ৩৪ জনের নাম উল্লেখ করে আরো ৮০/৯০ জনকে অজ্ঞাত নামা আসামি করে দৌলতপুর থানায় একটি মামলা হয়েছে যার নাম্বার ২৮, আজ দুপুর ১ টার দিকে পুলিশি পাহারায় আটককৃতদের কুষ্টিয়া জেলা আদালতে প্রেরণ করে দৌলতপুর থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin