শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
মুশফিকের শততম টেস্ট বড় জয়ে রাঙাল বাংলাদেশ ব্রাজিলে সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার, দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই: স্বরাষ্ট্র আমার অফিসারদের সঙ্গে খারাপ আচরণ করবেন না : ডিএমপি কমিশনার তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও মামলাকারীর শাস্তির দাবি ঢাকা ২ আসন থেকে এনপিপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সুমন অন্তর্বর্তী সরকারের অর্জন তুলে ধরলেন প্রেস সচিব রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের ৫ বছর কারাদণ্ড
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ধোনির মেয়েকে নিজের সই করা জার্সি দিয়েছেন মেসি

Reporter Name / ২৪১ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২, ৯:২৩ পূর্বাহ্ন

অনলাইন  ডেস্ক:

ক্রিকেট বিশ্বের মহাতারকা হলেও ছোটবেলা থেকে ফুটবল খেলাও ভালবাসেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির একজন বিরাট ভক্ত, এটা অনেক আগেই জানিয়েছিলেন তিনি। এই কথা খোদ মেসি নিজেও জানতেন। তাই সদ্য বিশ্বকাপের শিরোপা জেতা এই ফুটবল কিংবদন্তি নিজের সই করা জার্সি পাঠালেন ধোনির মেয়ের কাছে।

ক্রিকেটের অনুশীলনে বার বার ধোনিকে ফুটবল খেলতে দেখা যেত। বাবা ধোনির মতো সাত বছর বয়সি মেয়ে জিভাও ফুটবল ভালবাসে। তাই নিজের অধরা বিশ্বকাপ জিতে নিজের সমর্থকদের কাছে জার্সি উপহার দিচ্ছেন মেসি। অন্যসব ভক্তদের মতো ধোনির ছোট্ট মেয়েকেও নিজের স‌ই করা একটি জার্সি উপহার পাঠিয়েছেন এই কিংবদন্তি।

আর্জেন্টাইন এই খুদে জাদুকরের কাছ থেকে পাওয়া জার্সি পরে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি আপলোড করেছে ধোনি কন্যা জিভা সিং ধোনি। ছবির ক্যাপশনে জিভা লিখেছে, ‘যেমন বাবা, তেমনই মেয়ে’।

সেই ছবিতে দেখা গেছে, মেসির ১০ নম্বর জার্সি পরে রয়েছে জিভা। তাতে মেসির অটোগ্রাফ। সেদিকে আঙুল দেখাচ্ছে জিভা। আর্জেন্টিনা থেকে জিভার জন্য পাঠানো জার্সিতে মেসির সই ছাড়াও লিখেছেন, ‘পারা জিভা’ অর্থাৎ, ‘জিভার জন্য’।

যা ইতোমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে। ফলে সেই জিভাই এখন সংবাদের শিরোনামে উঠে এসেছেন। অপর এক ছবিতে দেখা যাচ্ছে জিভা কতটা খুশি এই জার্সি পেয়ে। প্রসঙ্গত, আইসিসির সব ইভেন্টের শিরোপা জেতা এমএম ধোনি লিওনেল মেসি ও আর্জেন্টিনার বড় ভক্ত হলেও ক্লাব ফুটবলে পিএসজির সমর্থক নয়। ধোনির প্রিয় দল ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার ইউনাইটেড। এমন ধোনির মেয়েও এখন মেসির ভক্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin