শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
মুশফিকের শততম টেস্ট বড় জয়ে রাঙাল বাংলাদেশ ব্রাজিলে সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার, দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই: স্বরাষ্ট্র আমার অফিসারদের সঙ্গে খারাপ আচরণ করবেন না : ডিএমপি কমিশনার তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও মামলাকারীর শাস্তির দাবি ঢাকা ২ আসন থেকে এনপিপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সুমন অন্তর্বর্তী সরকারের অর্জন তুলে ধরলেন প্রেস সচিব রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের ৫ বছর কারাদণ্ড
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

নেত্রকোনায় বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা

Reporter Name / ১৮৮ Time View
Update : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ১:৫৮ অপরাহ্ন

আব্দুর রহমান নেত্রকোনা প্রতিনিধিঃ

নেত্রকোনা জেলা পুলিশের উদ্যোগে আজ(৩১ ডিসেম্বর) শনিবার বিকালে পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনার পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ময়মনসিংহের উপদেষ্টা মধুছন্দা ভট্টাচার্য্য। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, বিজিজি’র অধিনায়ক লেঃ কর্ণেল এ কে এম জাকারিয়া, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম খান, জেলা আওয়ামীলীগের সভাপতি, বিজ্ঞ পিপি, এডভোকেট বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট শামছুর রহমান ভিপি লিটন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার মোঃ নূরুল আমিন, রেড ক্রিসেন্টের সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু, নেত্রকোনা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ সায়েদুর রহমান, জেলা পূজা উদযাপন কমিটির সাবেক সম্পাদক শ্রী নির্মল কুমার দাস, উদীচীর সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চুসহ অন্যান্য নেতৃবৃন্দ। ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin