মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
নাসার ৮০০ কোটি টাকার জমি ৪০০ কোটিতে বিক্রির ছক: স্বার্থান্বেষী চক্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নেত্রকোনায় আইন-শৃঙ্খলা নিয়ে সংবাদ সম্মেলন রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পুড়ল ৫ শতাধিক ঘর চানখারপুলে ৬ শিক্ষার্থী হত্যা মামলার রায় পিছিয়ে ২৬ জানুয়ারি ‘নতুন বাংলাদেশ’ এর রূপরেখা তুলে ধরলেন জামায়াত আমির জাতির উদ্দেশে ভাষণ ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা নির্বাচনে ২৫ হাজার বডি ক্যামেরা ও ৪১৮টি ড্রোন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা প্রার্থীদের স্বর্ণ আছে, স্ত্রীদের নেই—হলফনামায় ব্যতিক্রমী তথ্য আসলো নেত্রকোনায় স্বামীকে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রীর মৃত্যুদণ্ড শাকসু নির্বাচন স্থগিত করল হাইকোর্ট
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরের বোয়ালমারীতে ভ্রাম্যমাণ আদালতের৬০হাজার টাকা জরিমানা 

Reporter Name / ২০১ Time View
Update : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩, ৪:০০ অপরাহ্ন

ফরিদপুর প্রতিনিধি
 ফরিদপুরের বোয়ালমারীতে তিন ক্লিনিকে  ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন।  সোমবার বেলা ১২টা থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারেফ হোসাইন।
আদালত সূত্রে জানা যায়, বিভিন্ন অপরাধে বোয়ালমারী পৌরসদরের চৌরাস্তা সংলগ্ন কোহিনূর ডায়াগনস্টিক এন্ড জেনারেল হাসপাতাল ৩০ হাজার, হাসপাতাল সড়কের আল আমিন সার্জিক্যাল ক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টার ২০ হাজার এবং মীম ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দÐবিধি ১৮৬০ এর ২৬৯ এর বিভিন্ন ধারায় এ জরিমানা আদায় করা হয়। অপরিষ্কার ও নোংরা পরিবেশ, রেজিস্টার মেইনটেইন না করা, অপারেশন থিয়েটারের পাশে রান্নার সরঞ্জাম রাখা, ডায়াগনস্টিক সেন্টার থেকে রোগীকে প্রদেয় রিপোর্টে চিকিৎসক/টেকনোলজিস্টের নাম/পদবী না থাকা, রিপোর্টের ডুপ্লিকেট কপি ডায়াগনস্টিক সেন্টারে না রাখাসহ বিভিন্ন অপরাধে ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।
আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারেফ হোসাইন। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) কেএম মাহমুদ রহমান এবং পুলিশ প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন বলেন, তিনটি প্রতিষ্ঠানকে দন্ডবিধি ১৮৬০-এ ২৬৯ ধারায় বিভিন্ন অপরাধে মোট ৬০ হাজার টাকা জরিমানা করে সর্তক করা হয়েছে। এ সময় তাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্রও পাওয়া যায়নি। উপজেলায় এ ধরণের অভিযান অব্যহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin