শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
মুশফিকের শততম টেস্ট বড় জয়ে রাঙাল বাংলাদেশ ব্রাজিলে সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার, দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই: স্বরাষ্ট্র আমার অফিসারদের সঙ্গে খারাপ আচরণ করবেন না : ডিএমপি কমিশনার তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও মামলাকারীর শাস্তির দাবি ঢাকা ২ আসন থেকে এনপিপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সুমন অন্তর্বর্তী সরকারের অর্জন তুলে ধরলেন প্রেস সচিব রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের ৫ বছর কারাদণ্ড
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরে  দুই শিক্ষার্থী আহত, সড়ক অবরোধ 

Reporter Name / ২৬০ Time View
Update : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩, ৫:১১ অপরাহ্ন

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে মাহেন্দ্রের (থ্রি-হুইলার) ধাক্কায় দুই স্কুল শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আহত দুই শিশু শিক্ষার্থীরা হলেন, ছুরাইয়া (৭) ও মহসিন (৮)। তাদের দু’জনেরই বাড়ি জেলা সদরের শোলাকুন্ডু এলাকায়।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে জেলা সদরের তাম্বুলখানা এলাকার কবি জসীমউদ্দিন স্কুল এন্ড কলেজের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনার পরে সড়কে মাহেন্দ্র চলাচল বন্ধের দাবীতে শিক্ষার্থী ও স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এসময় সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
স্থানীয়রা জানান, ছুরাইয়া ও মহসিন নামের দুই শিক্ষার্থী সকালে তাম্বুলখানা এলাকায় সড়ক পাড় হচ্ছিল। এসময় ফরিদপুর থেকে সালথাগামী একটি মাহেন্দ্র তাদের ধাক্কা দিলে তারা গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় স্থানীয় লোকজন ও শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী সড়ক বন্ধ করে বিক্ষোভ মিছিল করেন। তারা সড়কে মাহেন্দ্র চলাচল বন্ধের দাবী জানান।
এ বিষয়ে  ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। একই সাথে স্থানীয়দের বুঝিয়ে ও আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে সড়ক অবরোধ তুলে নেওয়া হয়েছে।  ওই মাহেন্দ্র চালককে চিহ্নিত করতে কাজ চলছে। আশা করছি দ্রুত তাকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে পারবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin