মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাইকিং করে চাঁদাবাজদের সতর্ক করলেন গফরগাঁওয়ের এমপি আক্তারুজ্জামান গৌরীপুর মহিলা কলেজে ‘তরুণাই পারে দেশের পরিবর্তন আনতে’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কুষ্টিয়া দুপক্ষের তুমুল গোলাগুলি, গুলিবিদ্ধ ৩ মুখ খুললে বহু ভদ্রলোকের প্যান্ট খুলে যাবে: ফয়েজ তৈয়্যব দেশ ছেড়ে পালানোর সময় ইউক্রেনের জ্বালানিমন্ত্রী গ্রেপ্তার আগামী মন্ত্রিপরিষদ নিয়ে জনগণের ভাবনা ও প্রত্যাশা সন্ত্রাস ও ছিনতাই প্রতিরোধে গৌরীপুরে উঠান বৈঠক অনুষ্ঠিত পুরো রমজান মাসে হাই স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ মির্জা আব্বাসের শপথ স্থগিত রাখতে ইসিতে পাটওয়ারীর আবেদন কুষ্টিয়া-৪: ভোট পুনঃগণনার দাবিতে বিএনপি সমর্থকদের বিক্ষোভ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

Reporter Name / ২৩৩ Time View
Update : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩, ৫:০৬ অপরাহ্ন

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় গোপালগঞ্জ থেকে ঢাকাগামী স্টার লাইনের একটি পরিবহনের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
রবিবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার মনসুরাবাদ এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জেলার নগরকান্দা উপজেলার ধর্মদী এলাকার বাকি শেখের ছেলে মাঈন উদ্দিন শেখ (৩৫), নিহত মাঈন উদ্দিনের মেয়ে তাবাসসুম (১০) ও ভাঙ্গা উপজেলার মাঝারদিয়া এলাকার মিরাজ মাতুব্বরের ছেলে সৌরভ মাতুব্বর (১৬)। তারা তিনজনই মোটরসাইকেলের আরোহী ছিলেন।
এ ঘটনার পর এলাকার বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে বাসটিতে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে ভাঙ্গা থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. হেলাল উদ্দিন ভূইয়া সড়ক দুর্ঘটনায়  জানান, গোপালগঞ্জ থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে মঈন উদ্দিন ও সৌরভ মাতুব্বর নামের দু’জন মারা যান। তাবাসসুম নামের অপর এক শিশু কন্যাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে সে মারা যান।
তিনি আরও বলেন, ঘটনার পরে সড়ক অবরোধ করে স্থানীয়রা বিক্ষোভ করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin