সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সিলগালার পরও চলছে সানফ্লাওয়ার ব্যাটারিজ রাতের আঁধারে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির অভিযোগ ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ এমন এমপি জীবনেও দেখিনি” সবজি ব্যবসায়ী আত্মীয়স্বজন না থাকলে অর্থ-স্বর্ণালংকার থানায় রেখে যেতে বলল ডিএমপি ঋণের প্রলোভনে ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন আঞ্জুমানে খুদ্দামুন নাস শারজাহ্ শাখার উদ্যােগে পবিত্র শোহাদায়ে বদর ও ইফতার মাহফিলের সমর্পণ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন ১৪ এপ্রিল ময়মনসিংহ সিটি করপোরেশনের ৫ নং ওয়ার্ডে পরিবর্তনের ডাক; পরিকল্পিত নগর গড়ার প্রত্যয়ে কাউন্সিলর প্রার্থী গোলাম মোস্তফা বাবু চৌধুরী অপ্রতিরোধ্য উদ্যমী
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরে মাদক মামলায় ২ জনের  যাবজ্জীবন কারাদন্ড  

Reporter Name / ২৫৪ Time View
Update : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩, ২:১৬ অপরাহ্ন

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে মাদক মামলায় তুহিন মাতুব্বর ও মোশারফ হোসেন নামের ২ মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।
রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় প্রদান করেন ।
মামলায় রায় বিবরনীতে জানা যায়,২০১২সালের আগস্ট মাসের ৭ তারিখে নগরকান্দা উপজেলার মাঝারদিয়া এলাকায় ডিউটি চলাকালে একটি প্রাইভেটকার সন্দেহজনকভাবে আটক করে তল্লাশী চালায় নগরকান্দা থানা পুলিশ। এসময় আটককৃত প্রাইভেটকার হতে ২হাজার ৬৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। প্রাইভেটকারে থাকা আসামী তুহিন মাতুব্বর, কালাম বিশ্বাস,নুরু বিশ্বাস,বাদল অধিকারী ও জামাল মাতুব্বরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বাড়ি জেলার সালথা উপজেলায়।
দীর্ঘ সাক্ষ প্রমান শেষে আজ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অশোক কুমার দত্ত ২মাদক ব্যবসায়াকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। সেই সাথে গ্রেফতারকৃত অপর আসামীদের বিরুদ্ধে কোন মাদক বিক্রি প্রমানিত না হওয়ায় তাদের বেখুসুর খালাস প্রদান করা হয়।
রায় প্রদানকালে অভিযুক্ত আসামী তুহিন মাতুব্বর আদালতে উপস্থিত থাকলেও অপর আসামী মোশারফ হোসেন পলাতক রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin