শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুশফিকের শততম টেস্ট বড় জয়ে রাঙাল বাংলাদেশ ব্রাজিলে সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার, দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই: স্বরাষ্ট্র আমার অফিসারদের সঙ্গে খারাপ আচরণ করবেন না : ডিএমপি কমিশনার তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও মামলাকারীর শাস্তির দাবি ঢাকা ২ আসন থেকে এনপিপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সুমন অন্তর্বর্তী সরকারের অর্জন তুলে ধরলেন প্রেস সচিব রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের ৫ বছর কারাদণ্ড
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরে রাজু হত্যা মামলায় একজনের ফাঁসির আদেশ

Reporter Name / ১৪৫ Time View
Update : রবিবার, ৫ মার্চ, ২০২৩, ৪:১২ অপরাহ্ন

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের মধুখালীতে চাঞ্চল্যকর রাজু সাহা হত্যা মামলায় একজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। রোববার  দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি জসিম মোল্যা আদালতে উপস্থিত ছিলেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৩ জানুয়ারি জেলার মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামের রাজু সাহাকে মাথায় আঘাত করে হত্যা করে বাড়ীর নির্মাণ শ্রমিক জসিম মোল্যা।
হত্যার পর রাজু সাহাকে সেফটি ট্যাংকিতে ফেলে রাখে। এ ঘটনার পর নিহতের মা অরুনা রানী সাহা বাদী হয়ে মধুখালী থানায় একটি মামলা দায়ের করে। মামলার দীর্ঘ শুনানি শেষে আজ এ রায় প্রদান করা হয়।
ফরিদপুরের জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর মো. নওয়াব উদ্দিন মৃধা জানান, পেনাল কোড ১৮৬০ এর ৩০২ ধারায় আসামি জসিমের অপরাধ প্রমাণ হওয়ায় তাকে মৃত্যুদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin