শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁদাবাজি-আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুছাব্বির হত্যাকাণ্ড এই সমাজের চাবি-নেতৃত্ব আমরা যুবকদের হাতে তুলে দেব : জামায়াত আমির ৩৬ বছরের বৈষম্যে ক্ষুব্ধ পল্লী বিদ্যুৎ মিটার রিডাররা গৌরীপুরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ গফরগাঁওয়ে প্রশিক্ষণের টাকা আত্মসাতের অভিযোগ গফরগাঁওয়ে স্বতন্ত্র প্রার্থীর প্রতীক বরাদ্দের মিছিলে ছাত্রদলের হামলা ও গুলিবর্ষণের অভিযোগ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী জনসভা উপলক্ষে জনসমুদ্রে পরিণত সিলেট আলিয়া মাঠ প্রবাসী নারীকে বিয়ের ফাঁদে ফেলে দেড় কোটি টাকা আত্মসাৎ সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরে ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগ

Reporter Name / ২৩৮ Time View
Update : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২, ১২:১৬ অপরাহ্ন

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার বালিয়াডাঙ্গী গ্রামের নিবাসী ইয়াসমিন আক্তার , স্বামী মোস্তফা কামাল মোক্তাদীর  বসত বাড়ির বাউন্ডারী ওয়াল বৃহস্পতিবার (২২শে ডিসেম্বর) সকালে ১৪৪ ধারা ও আদালতের মুচলেকা  উপেক্ষা করে ভেঙ্গে দিয়েছে প্রতিবেশী আনোয়ার হোসেন মুসা , কামরুল ইসলাম , উভয়ের পিতা মোসলেম খান গংরা।
 ইয়াসমিন আক্তার  প্রতিবাদ করায় তাকে ও তার পরিবারকে হুমকি প্রদাণ করেছে বলে চরভদ্রাসন থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ইয়াসমীন আক্তার ।
এ বিষয়ে অভিযুক্ত কামরুল ইসলাম জানান , বিষয়টি আমাদের পারিবারিক রাস্তা নিয়ে । আমরা যে রাস্তা দিয়ে চলাচল করি ঐ রাস্তার উপরে ইয়াসমিন আক্তার ওয়াল দিয়ে আমাদের চলাচল বন্ধ করে দেয় । এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ঐ ওয়াল ভেঙ্গে দেয় তবে প্রাণ নাশের ও হুমকির বিষয়টি মিথ্যা ও ভিত্তিহীন । আমরা তাদের কোন প্রাণ নাশের হুমকি দেই নাই ।
থানায় কার কাছে অভিযোগটির তদন্তে আছে  জানতে চাইলে বাদী ইয়াসমীন আক্তারের স্বামী মোস্তফা কামাল মোক্তাদীর জানান , আমার স্ত্রীর অভিযোগটির তদন্তের জন্য লিখিত অভিযোগের কাগজটি  চরভদ্রাসন থানার এস আই প্রবীরের নিকট আছে ।  তিনি আরো জানান , এ বিষয়ে ০৬/১১/২২ ইং তারিখে ফরিদপুরের বিজ্ঞ অতিরিক্ত জেলা  ম্যাজিস্ট্রেট আদালতে মোকাদ্দমা করিলে বিজ্ঞ আদালত চরভদ্রাসন থানাকে নালিশী তফসিল ভুক্ত জমিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বলা হয় এবং ০৯/০১/২০২৩ ইং তারিখ পর্যন্ত পরবর্তী আদেশের জন্য ধার্য করা হয়েছে ।
তিনি আরো জানান , গত ১৯ শে ডিসেম্বর আমি নিরাপত্তা চেয়ে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত ফরিদপুরে আবেদন করিলে আদালতে উপস্থিত হয়ে কামরুল ইসলাম সহ ৫ জন বিজ্ঞ আদালতে মুচলেকা দিয়ে ক্ষমা চেয়ে আসেন । তারপরে ও আমাকে আমার স্ত্রীকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আসছে । ওরা আমাকে ও আমার পরিবারকে যেকোন সময়  ক্ষতিসাধন করতে পারে । ইতি পূর্বে গত জুন মাসে আমাকে মেরে ফেলার জন্য হামলা চালায় এবং কুড়াল দিয়ে আমার শরীরের বিভিন্ন অঙ্গে ক্ষতিসাধন করে । আমি এ বিষয়ে একটি মামলা ও করেছি যাহা বর্তমানে বিচারাধীন আছে , যা  চরভদ্রাসন থানার মামলা নং -৮ , তাং – ২৬/০৫/২২ ইং  । ঐ মামলা প্রত্যাহার করার জন্য আমাকে বিভিন্নভাবে প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে । এই চক্রটিকে সহযোগীতা করে আসছে স্থানীয় মনির মাস্টার ।
এ বিষয়ে চরভদ্রাসন থানার এস আই প্রবীর জানান , ইয়াসমীন আক্তারের তদন্তের জন্য কোন অভিযোগের কাগজ আমি হাতে পাই নাই । পেলে বিস্তারিত জানাতে পারবো ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin