শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুশফিকের শততম টেস্ট বড় জয়ে রাঙাল বাংলাদেশ ব্রাজিলে সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার, দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই: স্বরাষ্ট্র আমার অফিসারদের সঙ্গে খারাপ আচরণ করবেন না : ডিএমপি কমিশনার তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও মামলাকারীর শাস্তির দাবি ঢাকা ২ আসন থেকে এনপিপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সুমন অন্তর্বর্তী সরকারের অর্জন তুলে ধরলেন প্রেস সচিব রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের ৫ বছর কারাদণ্ড
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ব্রাজিলের কাছে ৩-১ ব্যবধানে হারলো আর্জেন্টিনা

Reporter Name / ২০৮ Time View
Update : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩, ৬:৩১ পূর্বাহ্ন

অনলাইন  ডেস্ক:

দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে ব্রাজিলের কাছে ৩–১ ব্যবধানে হেরেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল। ২ ম্যাচের দুটিতেই জিতে ‘এ’ গ্রুপের দুইয়ে উঠলো ব্রাজিল। ২ ম্যাচ খেলে জয়শূন্য আর্জেন্টিনা চারে। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে প্যারাগুয়ে।

বাংলাদেশ সময় মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে কলম্বিয়ার কালিতে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বি ব্রাজিল ও আর্জেন্টিনা। ম্যাচের ৮ মিনিটে গোল এনে দেন করিন্থিয়ান্স মিডফিল্ডার গিয়ের্মে বিরো। থ্রো থেকে বক্সে জটলার ভেতর দাঁড়িয়ে বাঁ পায়ের সাইডভলিতে গোল করেন বিরো। ম্যাচের ২৭ মিনিটে পেনাল্টি পেয়েছিলো আর্জেন্টিনা। কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার জিনো ইনফান্তিনোর স্পটকিক রুখে দেন ব্রাজিলের গোলকিপার মাইকায়েল। এরপর ৩৬ মিনিটে একক নৈপূণ্যে গোল করেন জানুয়ারির শুরুর দিকে চেলসিতে যোগ দেওয়া মিডফিল্ডার আন্দ্রে সান্তোস।

প্রায় মাঝমাঠে বল পেয়ে দারুণ এক মুভে জালে জড়ান সান্তোস। নির্ধারিত সময়ের ৩ মিনিট আগে পেনাল্টি পায় ব্রাজিল। আর্জেন্টিনার লাউতারো দি লোলো ফাউল করেন ব্রাজিলের ভিক্টর রকিকে। স্পটকিক থেকে গোল করে ব্রাজিলের এগিয়ে যাওয়ার ব্যবধান ৩–০ করেন রকি। নির্ধারিত সময়ের শেষ মিনিটে আর্জেন্টিনার হয়ে গোলটি ডেভিড গঞ্জালেসের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin