শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:১১ অপরাহ্ন
শিরোনামঃ
মুশফিকের শততম টেস্ট বড় জয়ে রাঙাল বাংলাদেশ ব্রাজিলে সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার, দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই: স্বরাষ্ট্র আমার অফিসারদের সঙ্গে খারাপ আচরণ করবেন না : ডিএমপি কমিশনার তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও মামলাকারীর শাস্তির দাবি ঢাকা ২ আসন থেকে এনপিপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সুমন অন্তর্বর্তী সরকারের অর্জন তুলে ধরলেন প্রেস সচিব রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের ৫ বছর কারাদণ্ড
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ব্রিটিশ আমলের জমিদার বাড়িতে ব্রিটিশ হাইকমিশনার 

Reporter Name / ১৩২ Time View
Update : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ১১:১৭ পূর্বাহ্ন

ফরিদপুর  প্রতিনিধি
 ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার বুড়াইচ খান বাহাদুর জমিদার বাড়িতে নব নির্মিত মসজিদ ও জমিদার বাড়ি পরিদর্শন আসেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন ও তার সহধর্মীনি মিস্ তেরেসা আলবর। পরিদর্শনকালে তাঁরা ব্রিটিশ শাসন আমলের খান বাহাদুরের বাড়িটি ও নব নির্মিত সৌন্দর্য বন্ধন জামে মসজিদটি ঘুরে দেখেন এবং খোঁজ খবর নেন। সেখানে হাইকমিশনার প্রায় ঘন্টাব্যাপী অবস্থান শেষে ঢাকায় ফিরে যান। এটা তাদের ব্যক্তিগত সফর বলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক।
 শুক্রবার বেলা ১ টার দিকে বাই রোডে খান বাহাদুরের বাড়িতে পৌঁছালে হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন ও তাঁর সহধর্মিণী মিস্ তেরেসা আলবরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়াছিন কবির ও সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর।
এ সময় উপস্থিত ছিলেন, খান বাহাদুরের বংশধর নব নির্মিত জামে মসজিদের নির্মাতা আর্কিটেক প্রকৌশলী ব্রিটিশ নাগরিক মেরিনা তাবাচ্ছুম, উপজেলা চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান জাহিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক, থানার ওসি আবু তাহের, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম ও সাধারণ সম্পাদক আলমগীর কবির প্রমুখ।
তবে খান বাহাদুরের কোন বংশধর এ বাড়িতে বসবাস করেন না। ওই এলাকার মিলন নামে একজন কেয়ারটেকার বাড়িটি দেখাশুনা করেন। খান বাহাদুরের বংশধররা ঢাকাসহ দেশের বাইরে অবস্থান করেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin