শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুশফিকের শততম টেস্ট বড় জয়ে রাঙাল বাংলাদেশ ব্রাজিলে সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার, দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই: স্বরাষ্ট্র আমার অফিসারদের সঙ্গে খারাপ আচরণ করবেন না : ডিএমপি কমিশনার তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও মামলাকারীর শাস্তির দাবি ঢাকা ২ আসন থেকে এনপিপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সুমন অন্তর্বর্তী সরকারের অর্জন তুলে ধরলেন প্রেস সচিব রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের ৫ বছর কারাদণ্ড
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ভরিতে ১১৬৭ টাকা কমল সোনার দাম

Reporter Name / ১২১ Time View
Update : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩, ৬:২৩ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক

এক মাসের ব্যবধানে দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। প্রতি ভরিতে এক হাজার ১৬৭ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দর অনুযায়ী ভালোমানের প্রতি ভরি সোনার দাম পড়বে ৯১ হাজার ৯৬ টাকা।

রোববার (২৬ ফেব্রুয়ারি) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় আগামীকাল সোমবার (২৭ ফেব্রুয়ারি) থেকে সোনার নতুন দর কার্যকর হবে বলে জানায় বাজুস।

এর আগে টানা কয়েক দফা বাড়ার পর গত ৪ ফেব্রুয়ারি দেশের বাজারে সোনার দাম কিছুটা কমে। তখনও ভরিতে এক হাজার ১৬৭ টাকা কমানো হয়।

এর আগে ১৪ জানুয়ারি দেশের ইতিহাসে সর্বোচ্চে উঠে যায় সোনার দাম। সে সময় ২২ ক্যারেটের সোনার দাম বেড়ে পৌঁছায় ৯৩ হাজার ৪২৯ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের দাম হয় ৮৯ হাজার ১৭১ টাকা, ১৮ ক্যারেটের দাম ৭৬ হাজার ৪৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম হয় ৬৩ হাজার ৬৮৫ টাকা। গত এক বছরে দেশের বাজারে মোট ২৬ বার সমন্বয় করা হয়েছে মূল্যবান এই ধাতুটির দাম। এর মধ্যে বেড়েছে ১৪ বার আর কমেছে ১২ বার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin