মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাইকিং করে চাঁদাবাজদের সতর্ক করলেন গফরগাঁওয়ের এমপি আক্তারুজ্জামান গৌরীপুর মহিলা কলেজে ‘তরুণাই পারে দেশের পরিবর্তন আনতে’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কুষ্টিয়া দুপক্ষের তুমুল গোলাগুলি, গুলিবিদ্ধ ৩ মুখ খুললে বহু ভদ্রলোকের প্যান্ট খুলে যাবে: ফয়েজ তৈয়্যব দেশ ছেড়ে পালানোর সময় ইউক্রেনের জ্বালানিমন্ত্রী গ্রেপ্তার আগামী মন্ত্রিপরিষদ নিয়ে জনগণের ভাবনা ও প্রত্যাশা সন্ত্রাস ও ছিনতাই প্রতিরোধে গৌরীপুরে উঠান বৈঠক অনুষ্ঠিত পুরো রমজান মাসে হাই স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ মির্জা আব্বাসের শপথ স্থগিত রাখতে ইসিতে পাটওয়ারীর আবেদন কুষ্টিয়া-৪: ভোট পুনঃগণনার দাবিতে বিএনপি সমর্থকদের বিক্ষোভ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ভাঙ্গায় নারী উন্নয়ন ও সমতা বিধানে কর্মশালা 

Reporter Name / ২৬৩ Time View
Update : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩, ২:৪৩ অপরাহ্ন

ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় নারীদের উন্নয়ন,সমতা, ইভটিজিং,বাল্য বিবাহ সহ বিভিন্ন বিষয় নিয়ে দিন ব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার কাজী ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কর্মশালায় উলসী সৃজনী সংঘের নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনি,বলেন সরকারের পাশাপাশি বাংলাদেশের গ্রামীন নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন উন্নয়নে ইউরোপিয়ন ইউনিয়ন, ট্রেড এন্ড ক্র্যাফট এক্সচেঞ্জ এর আর্থিক সহযোগিতায় বিভিন্ন জেলা উপজেলায় কাজ করছে উলসী সৃজনী সংঘ।  শিক্ষক শিক্ষার্থী ও অভিভাকদের নিয়ে কর্মশালায় বক্তারা বলেন, পিছিয়ে পড়া নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে  সংস্থাটি কাজ করছে। সরকারের পাশাপাশি নারী- পুরুষের সমতা বিধান এবং শিক্ষার্থীদের মানসম্মত নাগরিক হিসেবে গড়ে তুলতে সংগঠনটি কাজ করছে। সামাজিক নারী উন্নয়নের সভানেত্রী মাবিয়া আক্তারের সভাপতিত্বে সুমী খাতুন কনার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  উপজেলা  নির্বাহী অফিসার আজিম উদ্দীন, মাধ্যমিক শিক্ষা অফিসার জালাল উদ্দীন,  শিক্ষা অফিসার মুন্সী রুহুল  আসলাম, যুব উন্নয়ন অফিসার সেলিম মিয়া, কাউলীবেড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল হাসনাদ দুদু মিয়া, প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন আহমেদ প্রমুখ। অনুষ্ঠান সার্বিক পরিচালনায় ছিলেন উই প্রকল্পের  ভাঙ্গা উপজেলা প্রধান সমন্বয়ক মোকলেসূর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin